সভ্যতা র শুরু থেকে এই নিয়ম চলে আসছে যে পুরুষমানুষ বাইরের কাজ করবে আর মহিলারা ঘর সামলাবে । কিছু শতক আগেও এই নিয়মের কোনো পরিবর্তন হয়নি , যদিও আস্তে আস্তে এই ধারণা পাল্টাতে শুরু করেছে । বাড়ির ছেলেদের আয়ে সংসার ভালো ভাবে চলে গেলেও নিজের অর্থনৈতিক স্বাধীনতার জন্য কিছু করার যে আনন্দ সেটার অনুভূতি সম্পূর্ণ আলাদা , অর্থনৈতিক স্বাধীনতার সাথে আরো কিছু দক্ষতা রপ্ত করে আপনি হয়ে উঠুন স্বাধীনচেতা একজন নারী ।
১। আত্মরক্ষা
কোন আত্মরক্ষা প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি হন আর আত্মরক্ষার নানা কৌশল শিখুন যাতে রাস্তা ঘাটে বা দৈনন্দিন জীবনে কোন রকম বিপদে পড়লে নিজেকে সেই বিপদের হাত থেকে রক্ষা করতে পারেন এবং এতে আপনার মনোবল বাড়বে যখন আপনি একা চলা ফেরা করবেন ।
২। মিউচুয়াল ফান্ড এ বিনিয়োগ করুন
মিউচুয়াল ফান্ড এ বিনিয়োগ করা হল সব থেকে সহজ উপায় আয় বৃদ্ধি করার । আপনি যে কোন ব্যাংক এ গিয়ে আপনার সামর্থ্য মত মত টাকা বিনিয়োগ করতে পারেন বা ওয়েবসাইট এ গিয়েও দেখতে পারেন ।
৩। লোকের সাথে কথোপকথন করুন
অনেকের খুব সহজে অচেনা লোকের সাথে মিশতে পারার দক্ষতা থাকে । এই সব দক্ষতা নতুন বন্ধু বানাতে সাহায্য করে এবং পরিবারের মন জয় করতে সক্ষম হয় ।
৪। স্বাধীনচেতা হন
নিজেকে আর্থিক ভাবে স্বাধীন দেখার থেকে ভাল আর কি হতে পারে , এতে আপনি নিজের শখ নিজে পূর্ণ করতে পারার সাথে নিজের সিধান্ত নিজেই নিতে পারার ক্ষমতা রাখবেন এবং পরিবার পরিজনের কাছে অনেক বেশি সম্মান পাবেন ।
৫। কাজের জায়গায় না বলে নিজের দক্ষতা স্থাপন করুন
শুনতে খুব সোজা লাগলেও করা কঠিন সেটা আমরা জানি , বিশেষ করে কর্মক্ষেত্রে । আসল কৌশল টি হল কোন অজুহাত না দেখিয়ে নিজের বক্তব্যে অটল থাকা অথবা সুন্দর করে গুছিয়ে বলা যে ক্ষমা করবেন এই মুহূর্তে কাজ টা করতে পারছি না বা এই মুহূর্তে এত কাজের চাপ যে আর কোনো কাজের দায়িত্ব নেওয়া সম্ভব নয়।
৬। নিজের ব্যাংক অ্যাকাউন্ট খুলুন
যৌথভাবে ব্যাংক এ অ্যাকাউন্ট থাকলেও নিজস্ব একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলা আবশ্যক । ব্যাংক এর অ্যাকাউন্ট খুলতে আপনার লাগবে প্যান কার্ড , আধার কার্ড , বাড়ির ঠিকানার পরিচয় পত্র , আর কিছু সময় ব্যাংক কর্মচারীকে দিতে হবে যাতে তিনি সব খতিয়ে দেখে আপনার অ্যাকাউন্ট খুলে আপনাকে ডেবিট কার্ড আর চেক বুক দিতে পারেন ।
৭। নিজে গাড়ি চালান শিখুন
কোনো ভালো প্রশিক্ষণ কেন্দ্র বা বাড়ির কারোর সাহায্য নিয়ে গাড়ি চালানো শিখুন তাহলে বাড়িতে গাড়ি থাকা সত্ত্বেও আপনাকে কোথাও যাওয়ার জন্য বাড়ির কারোর ওপর অথবা বাইরের অন্য কোনো পরিবহন মাধ্যমের ওপর নির্ভর করতে হবেনা ।
৮। নিজের পরামর্শ নিজেই নিন
কোনো ব্যাপারে অন্যকে পরামর্শ দেওয়ার পাশাপাশি আমরা নিজেরাও কোনো কাজের আগে বিভিন্ন জনের পরামর্শ নিয়ে থাকি, সকলের মতামত নিলেও শেষপর্যন্ত নিজের মনের কথা শুনুন আপনার ব্যাপারে কোনো সঠিক সিদ্ধান্ত নেওয়ার আগে ।
৯। নিজের বেতন নিয়ে খোলাখুলি আলোচনা করুন
বেতন নিয়ে কথা বলার আগে জেনে নিন কোম্পানির আর্থিক বিনিয়োগ কতটা এবং কোম্পানির বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে আপনার অবদান কতটা । টাকা পয়সা নিয়ে বেতনের কথা বলার আগে নিজের সাফল্যের এর কথা নিয়ে আলোচনা করুন বা অন্য সুবিধার কথা যেমন বছরে কটা ছুটি বা কি ধরণের কাজ ভবিষ্যতে আরো করতে হবে এই নিয়ে খোলাখুলি আলোচনা করুন ,
১০। একা একা রেস্তোঁরা এ খাওয়ার মজা নিন ।
কখনো আপনার খুব চাইনীজ খেতে ইচ্ছা করছে কিন্তু আপনার পরিবারের বাকিদের করছেনা তাই তাঁরা খাবেননা বা আপনি একা কথাও ঘুরতে গেছেন তখন একা একা রেস্তোঁরা এ খাওয়ার মজা নিন, প্রথমদিকে এটা একটু অদ্ভুত দেখালেও আস্তে আস্তে কিন্তু এটা আপনার আত্মবিশ্বাস কে বাড়িয়ে আপনাকে স্বাধীনচেতা নারীতে পরিণত করতে সাহায্য করবে ।

