এটা শুনতে খুব ভাল লাগে , হাঁটু গেড়ে বসে কাউকে ভালবাসা নিবেদন করা কিন্তু এটা খুব সাংঘাতিক রুপ নেয় যখন আপনি সেই হাঁটুর ব্যাথায় কাতর থাকেন । হাঁটুর ব্যাথা আকস্মিক ভাবে হয় আর আপনার জন্য খুব কঠিন হয়ে পড়ে বাড়ির কাজকর্ম করা । বেশির ভাগ মহিলারা এখন হাঁটুর ব্যাথায় কষ্ট পান ।
১। ফ্যাট-হেন বা বাথুয়া পাতা বা বেতো শাক
আপনি এর আগে হয়তো অনেকবার বাথুয়া বা বেতো শাকের পরোটা খেয়েছেন কিন্তু আপনি কি জানতেন এই পাতা হাঁটুর ব্যাথার জন্য কতটা উপকারী । বাথুয়া পাতার রস খান এতে রক্ত সঞ্চালন ভাল হয় আর হাঁটুর ব্যাথা থেকে মুক্তি পাওয়া যায় ।
২। ডান্ডেলিয়ন পাতা (Dandelion leaves)
এই নাম টা খুব জনপ্রিয় না কিন্তু এর অনেক গুনাগুন আছে । ডান্ডেলিয়ন এর পাতায় আছে ভিটামিন এ আর সি যেটা ক্ষতিগ্রস্থ কোষ গুলো কে সারিয়ে তোলে ।
৩। লেবু
আপনি কি জানেন লেবুর রস হাঁটুর ব্যাথার মোক্ষম ওষুধ ? লেবুর রসে আছে সাইট্রিক অ্যাসিড যেটা আপনার জমে থাকা গাঁটের ইউরিক অ্যাসিড কে নির্মূল করে । এটা হাঁটুর অসহ্য ব্যাথা হওয়ার আর একটা কারন ।
৪। সরিষা তেল বা সর্ষের তেল
সর্ষের তেল রক্ত সঞ্চালন ভাল করে, পায়ের ফোলা ভাব আর হাঁটুর ব্যাথা থেকে আরাম দেয় । এই তেল বাচ্চাদের সর্দি কাশি তেও খুব কার্যকরী , বুকে পিঠে মালিশ করে দিলে আরাম হয় আর ঠাণ্ডা টেনে নেয় রসুন আর তেলের গরম ।
৫। গোটা মেথি দানা আর জল
মেথি দানা পরিচিত, বিরোধী প্রদাহক বৈশিষ্ট্য এর জন্য বহু কাল ধরে । এর দানার গরম ভাব আরাম দেয় হাঁটুতে আর খুব দ্রুত ব্যাথা কমায় ।

