Site icon BetterButter Blog: Indian Food Recipes, Health & Wellness Tips

৫টি পরীক্ষা যা ৩০ এর পর প্রতিটি মহিলাদের করা উচিত

মহিলারা সারা পরিবারের খেয়াল রাখেন কিন্তু তারা নিজের শরীরের কি খেয়াল রাখেন ?

বলতে গেলে “না !!

হ্যাঁ, মহিলারা গৃহ কত্রী যারা পরিবারের সকলের স্বাস্থ্যের খেয়াল রাখেন,ঘর পরিস্কার , রান্নাবান্না, কাপড় কাচা , এই সব করে নিজের যত্ন নেওয়া ভুলে যান আগে আমি নিজের খেয়াল রাখতাম না আর শরীরের বা সুস্থ থাকার ব্যাপারে অবগত ছিলাম না ।

সাম্প্রতিক কালে এক ডাক্তার বন্ধুর সাথে কথা বলে জানলাম যে একটা বয়েসের পর মহিলাদের শরীরে নানা রোগ আসে আর ৩০ এর পর তাই সকল মহিলার উচিত নিচে দেওয়া ৫টি পরীক্ষা করে নিতে ।

 

১। স্কিন ক্যান্সার পরীক্ষা

রোজ আমরা ত্বকে নানা রকম ক্রিম লাগাই যেমন , সানস্ক্রিন লোশন, অ্যান্টি- এজিং ক্রিম , মেক আপ , ইত্যাদি যা ত্বক কে ক্ষতি করে । তাই এই পরীক্ষা করানো জরুরী ।

 

২। BMI পরীক্ষা

বডি মাস ইনডেক্স, আপনার শরীরের ফ্যাট মাপতে সাহায্য করে । মহিলাদের

বডি মাস ইনডেক্স ২২ হওয়া উচিত । যদি এর থেকে বেশি হয় তাহলে আপনি স্থুলকায় ও আপনার পেশী দুর্বল।

৩। বুকের পরীক্ষা

৩০ এর পর মহিলাদের একবার বুকের পরীক্ষা করানো উচিত , যাতে কোন ফোলা ভাব বা ডেলা থাকলে বোঝা যাবে , আপনি এই পরীক্ষা হাত দিয়েও করতে পারেন বা এক ধরনের এক্স -রে  ম্যামোগ্রাফি দ্বারা বোঝা যায় । এই পরীক্ষা বুকের যে কোন রোগ বা ক্যান্সার ধরতে পারে ।

 

৪। পাপ স্মেয়ার ( Pap Smear)

পাপ স্মেয়ার গ্রীবাসংবন্ধীয় ক্যান্সার বা HPV – হিউম্যান পাপিলোমাই ভাইরাস

ধরতে সাহায্য করে ।এতে গলদেশ থেকে কোষ নেওয়া হয় আর পরীক্ষার করা হয় কোন অস্বাভাবিক বাড়ন্তর জন্য ।

৫। চোখের পরীক্ষা

বেশির ভাগ লোকজন ল্যাপটপ আর ফোন এর সামনে অনেক সময় কাটান , তাই চক্ষু পরীক্ষা করা আবশ্যক ।

 

এবার আপনি জানেন কি করে নিজের যত্ন নেবেন , শুধু ডাক্তার এর কাছ যান আর পরীক্ষা গুলো করিয়ে নিন ।