Site icon BetterButter Blog: Indian Food Recipes, Health & Wellness Tips

৫টি প্রয়োজনীয় পরামর্শ সঠিক ব্রা পছন্দ করার।

সাম্প্রতিক কালে সমীক্ষার দ্বারা জানা গেছে ৮০ শতাংশ মহিলারা ভুল ব্রা নির্বাচন করেন । এটা কিছুটা হলেও সত্যি কারণ যখনই আমরা ব্রা কিনতে যাই আমরা ভাবি আমরা সঠিক ব্রা কিনছি কিন্তু সেটা সবসময় সঠিক হয় না । এই সব ভুল ব্রা নির্বাচনের ফলে স্তনের আকার এর বদল ঘটে ফলে ঘাড়ের ব্যাথা , পিঠের ব্যাথা হয়। বিজ্ঞান ও তাই বলছে । বিজ্ঞান বলছে স্তনে আছে কুপার লিগামেন্ট যেটা খুব বেশি আঁটসাঁট বা টানটান নয় । ভুল ব্রা পড়লে সেই লিগামেন্ট আরও বেশি আলগা হয়ে যায় । তাই সেটা স্তন কে আরও ঝুলিয়ে দেয় ।

বেটার বাটার আপনাদের জন্য কিছু পরামর্শ এনেছে সঠিক ব্রা নির্বাচন করার ।

 

১ । ব্রা খুব বেশি আঁটসাঁট অথবা শিথিল না হয় –

আপনার ব্রা সব দিক থেকে আয়তনে সঠিক হতে হবে । সেটা খুব আঁটসাঁট এবং শিথিল বা আলগা না হয় । যদি আপনার দুটো আঙুল ব্রা এর নিচের স্ট্র্যাপ দিয়ে সহজেই গলে যায় তাহলে আপনি সঠিক ব্রা নির্বাচন করেছেন । যদি আপনার ব্রা এর স্ট্র্যাপ কাঁধ থেকে বার বার নেমে যায় আর আপনাকে বার বার সেটা ঠিক করতে হয় তাহলে আপনি ভুল ব্রা নির্বাচন করেছেন, তারমানে আপনার ব্রা আয়তনে বড় ।

 

২। সম্পূর্ণভাবে স্তন ঢেকে থাকা-

ব্রা এর কাপ এমন হবে যাতে পুরো স্তন ব্রা এর মধ্যে মানানসই ভাবে থাকে । আপনার স্তন যেন ঝুলে না পরে নিচের দিকে । যদি আপনার ব্রা এর স্ট্র্যাপ বার বার ঝুলে যায় তাহলে আপনি ভুল ব্রা নির্বাচন করেছেন এর ফলে আপনার স্তন ব্রা থেকে বেরিয়ে যাচ্ছে  যখন আপনি হাত উঁচু করছেন তার মানে আপনার ব্রা আয়তনে বড় । উচ্চতায় কম মহিলারা খুব অসুবিধায় পড়েন সঠিক ব্রা নির্বাচন করতে তাই তারা “ডেমি ব্রা” ব্যাবহার করতে পারেন  কারণ তার স্ট্র্যাপগুলো ছোট আর পড়ার পর হাত তুললে স্তন বেরিয়ে যায় না।

 

৩। সঠিক কাপড় নির্বাচন করা-

নরম আর আরাম দায়ক ব্রা নির্বাচন আপনাকে সহজ ভাবে নিঃশ্বাস নিতে সাহায্য করবে আর আপনার নিজেকে স্বচ্ছন্দ  লাগবে । সিনথেটিক বা প্যাডেড ব্রা ব্যাবহার না করাই ভালো কারন এতে বেশি জায়গা থাকেনা সম্প্রসারণ এর। সিনথেটিক বা প্যাডেড ব্রা খুব বেশি আরাম দায়ক না ।

 

৪। একটা সঠিক ব্রা খুব ভালো সহায়তা করতে পারে  স্তনের

স্তনের পেশিগুলো স্তনের অনেক ভিতরের দিকে থাকে তারজন্য স্তনের ঠিকমতো ভারবহন করতে সক্ষম না । একটা সঠিক ব্রা স্তন এর ভারবহন করে স্তনের  সঠিকভাবে সহায়তা করতে পারে

 

৫। কি করে সঠিক মাপ নেবেন

একটা পরিমাপের ফিতা দিয়ে মাপ নিন আপনার ব্রা এর আয়তনের । সেই ফিতা পুরো আপনার স্তনের তলার দিকে থেকে ঘুরিয়ে দুটো দিক মিলিয়ে দিন । যে সংখ্যা টা আসবে তাতে ৫ যোগ করে নিন সেটাই আপনার ব্রা এর মাপ । যেমন যদি আপনার মাপ আসে ২৯ তাহলে ৫ যোগ করলে ২৯+৫= ৩৪ । তাহলে আপনার ব্রা এর মাপ ৩৪ ।

 

আমাদের সুপারিশ

অনেক রকম ব্রা খুব সহজেই বাজারে পাওয়া যায় , যে রকমের ব্রা আপনি পছন্দ করুন আমাদের এই তথ্য গুলো মাথায় রাখবেন