পুরাণ মতে কুবের সমৃদ্ধির দেবতা তাই সঠিক বাস্তু নির্বাচন এর দ্বারা আপনার বাড়িতে ধন আর সমৃদ্ধির দ্বার খুলে যায় । বাস্তু বা স্থাপত্য বিজ্ঞান বলে সমস্ত দিকের ই কিছু আলাদা তাৎপর্য আছে। বাস্তু বিশেষজ্ঞ আর জ্যোতিষ বিশেষজ্ঞ দের মতে বাস্তু গৃহে ব্যবহার করলে কুবের দেবতা খুশি হন । কিন্তু বাস্তবে কুবের দেবতা খুশি হন কিনা সেটা আমরা জানিনা, কিন্তু বাস্তু মেনে চললে অপ্রয়োজনীয় সংঘর্ষ রোধ করে আর আপনার গৃহে সুখ ,ধন , সমৃদ্ধি বিরাজ করবে ।
এখানে আমরা কিছু বাস্তু পরামর্শ দিচ্ছি যা মেনে চললে আপনার জীবনে নতুন সুযোগ আর সাফল্য আসবে ।
১। বাড়ির প্রবেশ দ্বার
বাড়ির প্রবেশ দ্বার বাস্তু হিসাবে বানানো উচিত । পূর্ব আর উত্তর- পূর্ব দিকে আপনার বাড়ির প্রবেশ দ্বার হওয়া উচিত । প্রবেশ দ্বার সবসময় পরিষ্কার রাখা উচিত আর কোনও রকম বাধা যাতে না থাকে প্রবেশদ্বারের মুখে সেটা খেয়াল রাখা উচিত । খেয়াল রাখুন প্রবেশদ্বারটি ভালভাবে আলোকিত হয়েছে কিনা। প্রবেশ দ্বারের সামনে জুতো খুলে রাখবেন না।
২। ৭ টা ঘোড়ার ছবি
এই ছুটন্ত ঘোড়াগুলির এক বিশেষ তাৎপর্য আছে, এই ছুটন্ত ঘোড়া গুলি শক্তি আর ভাগ্যের প্রতিক ।এই ছুটন্ত ঘোড়া গুলির ছবিতে ঘোড়া গুলি হল জীবনের গতিবেগ, এই ছবি আপনার ঘরের দক্ষিণ দিকের দেয়ালে লাগান ।
যখন ছবিটা টাঙ্গাবেন তখন দুটো জিনিস খেয়াল রাখবেন
১। যেন ঘোড়া গুলি হাসি মুখে থাকে , রেগে বা দুখী না থাকে ।
২। ঘোড়া গুলি যেন একই দিকে দৌড়ায় ।
৩। ঘড়ির স্থান আর তার সময়
লোকে অন্যকিছু ভাবে না ঘড়ির সময় ঠিক করা ছাড়া। বাস্তুর মতে আপনার ঘড়ি কখনও যেন দক্ষিণ দিকে না হয় ঘরের, ঘড়ি যেন দরজার ওপরে না হয় আর যদি ঘড়ি খারাপ হয়ে যায় তাহলে সেটা অবিলম্বে সারিয়ে তুলুন বা বদলে দিন ।
বিশেষ পরামর্শ – কখনো ঘড়ির সময় কে সঠিক সময়ের থেকে পেছনে ঠিক করবেন না,এতে আপনার অগ্রগতি পিছিয়ে পড়ে । প্রয়োজনে সব সময় ঘড়ির সময়কে সঠিক সময়ের থেকে ২ মিনিট আগে ঠিক করুন ।
৪। জল ধন সম্পত্তির প্রতিক
বাস্তু তে বলে জলের অপচয় আটকান সাথে টাকা পয়সার পরিমান বাড়ান । জল ধন সম্পত্তির প্রতীক তাই জলের অপচয় মানে টাকার অপচয় । বাড়িতে কোনও নোংরা বা জমা জল রাখবেন না । মনে রাখবেন বাড়িতে যেন কোনও খারাপ জলের ট্যাপ না থাকে যেখান থেকে জল বেরিয়ে যায় , যদি থাকে তাড়াতাড়ি সারিয়ে নিন ।
৫। বাস্তু মতে টাকা গাছেও ফলে
অন্দরমহলে সজ্জিত গাছ সুখ আর সমৃদ্ধির প্রতীক .মানি প্ল্যান্ট বাড়িতে সৌভাগ্য আর সমৃদ্ধি বয়ে আনে কারণ এই গাছে ইতিবাচক শক্তি আছে । মানি প্ল্যান্ট আপনার বাড়ির দক্ষিণ- পূর্ব দিকে রাখুন , এই গাছ কখনও উত্তর – পশ্চিম দিক বা ইশান কনে রাখবেন না বাস্ত মতে । তাই বাস্তু অনুযায়ী এই গাছ সঠিক দিকে রাখলে সম্পত্তি বৃদ্ধি পাবে।
৬। সিন্দুকের সামনে আয়না
আপনার বাড়িতে একটা সিন্দুক রাখা খুব প্রয়োজনীয় যেখানে আপনার টাকা আর অন্য মূল্যবান জিনিস থাকবে। সিন্দুক আয়নার ঠিক উল্টো দিকে রাখুন যাতে যখনই আপনি সিন্দুক খুলবেন টাকা পয়সার প্রতিবিম্ব যেন আপনি বার বার দেখতে পারেন আয়নায় এতে আপনার সম্পত্তি বৃদ্ধি পাবে । এই প্রতিবিম্ব ইতিবাচক শক্তি বহন করে আর বাড়িতে আর্থিক অবস্থারও উন্নতি করে ।
Image Credits – Luxury_furniture_desgin, Pinterest, Pexels, Popular Mechanics, Max_Pixel, Flickr.

