Site icon BetterButter Blog: Indian Food Recipes, Health & Wellness Tips

নিজের দাম্পত্য জীবনকে আরও উন্নত করুন এই ৫ টি বাস্তু পরামর্শ দ্বারা

প্রত্যেককেই তাদের জীবনের কোন পর্যায়ে কিছু প্রতিকূলতার সম্মুখীন হয়েছেন আর তখন চারপাশের কিছুই ভাল লাগে না । আপনার কর্মক্ষেত্র থেকে সকলের সাথে আপনার সম্পর্ক এর ফলে ক্ষতিগ্রস্ত হয় । এর প্রভাব আপনার ব্যক্তিগত সম্পর্কে আঘাত হানতে পারে কোনো অলৌকিক ঘটনার মাধ্যমে আবার সবকিছু স্বাভাবিক হওয়ার আশায় আপনি ভগবানের দ্বারস্থ হন । ভগবানের আশীর্বাদ ছাড়াও যদি আমরা বলি আপনার এই সমস্ত সমস্যার সমাধান লুকিয়ে আছে আপনার নিজের বাড়ির ভেতরে ,তাহলে কি আপনি আমাদের বিশ্বাস করবেন ?

হ্যাঁ , এর উত্তর হলো বাস্তু শাস্ত্র । এর মানে স্থাপত্য বিজ্ঞান । বাস্তু শাস্ত্র হচ্ছে হিন্দু ধর্মের কিছু লেখনি যাতে ঘরের নকশা , বিন্যাস , পরিমাপ , স্থানগত জ্যামিতির বিভিন্ন নীতির বর্ণনা দেওয়া আছে । এই নকশাগুলি প্রকৃতির সাথে স্থাপত্যকে একত্রিত করে

এই ৫ টি বাস্তু শাস্ত্র মেনে চললে আপনার জীবনে প্রেম আর সুখ বিরাজ করবে

 

১। আপনার শোয়ার ঘরের দরজা

বাস্তু শাস্ত্র তে বলে আপনার শোয়ার ঘরের দরজা আপনার জীবনের উন্নতির প্রতীক তাই এই দরজা যেন কোনও বাধা ছাড়াই অনায়াসে খুলে যায় ৯০ ডিগ্রী তে । এতে আপনার জীবনের ইতিবা সমস্ত সম্ভাবনা কে আসার সুযোগ করে দেয় , যদি আপনার শোয়ার ঘরের দরজা সহজে না খোলে ৯০ ডিগ্রী তে তাহলে আপনার জীবনের ভালো সম্ভাবনা গুলো আপনার জীবনে আসতে বাধাপ্রাপ্ত হয়  

 

২। আপনার শোয়ার ঘরের অবস্থান

দক্ষিন পশ্চিম দিক আপনার বাড়ির সব থেকে প্রভাবশালী জায়গা । এখানেই বাড়ি কর্তার থাকা উচিত । যদি বাড়িতে কোনও বয়ষ্ক ব্যাক্তি না থাকেন তাহলে এই ঘর কোনও বিবাহিত দম্পতি ব্যবহার করতে পারেন । যদি বয়স্ক ব্যক্তি থাকেন বাড়িতে তাহলে বিবাহিত দম্পতিরা উত্তর পশ্চিম দিকের ঘরেও থাকতে পারেন । দক্ষিন পশ্চিম দিক স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে বোঝাপড়া বাড়াতে এবং সেই বোঝাপড়া দীর্ঘদিন বজায় রাখতে সাহায্য করে । স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া এবং মনের মিল দাম্পত্য সম্পর্ক কে উন্নত করে ।

 

৩। আপনার শোয়ার ঘরের খাটের অবস্থান

সব থেকে আদর্শ স্থান আপনার শোয়ার ঘরে খাট রাখার হোল দক্ষিন পশিম দিক । বাস্তু তে বলে আপনার খাটের মাথার দিসব সময় দেওয়াল এর দিকে হওয়া উচিত এটা আপনাকে নিরাপত্তার অনুভূতি দেবে আর ভালো ঘুম হতে সাহায্য করবে । আর এটা মনে রাখবেন আপনার খাট যেন দরজার সামনে না হয় এতে ঘুম ভালো আসে না ।

 

৪। শোয়ার ঘরের সাজ সজ্জা

আলো আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর আমাদের মেজাজ কে নিয়ন্ত্রনে রাখতে সাহায্য করে। ঘরের আলোকসজ্জা আপনার বিবাহিত জীবনেও প্রভাব ফেলে । আপনার শোয়ার ঘরে কোনও রকম অশুভ প্রভাব পরা থেকে রোধ করতে শোয়ার ঘরে হাল্কা রঙের আলো লাগান । কোনও রকম চড়া বা উজ্জ্বল রঙের আলো ব্যাবহার করবেন না শোয়ার ঘরে

ঘরের দেওয়ালে হালকা রং লাগান যেমন নীল রং এবং বেগুনি রং (যা আবেগ এর রং  হিসাবে পরিচিত)। নীল রঙের বিছানার চাদর খুব ভালো বাস্তু মতে কারণ নীল রঙ শুক্রের প্রতীক , শুক্র ভালবাসা , বিবাহ , আর সৌন্দর্যের দেবতা বলে পরিচিত । কালো আর ছাই রঙ শোয়ার ঘরে ব্যবহার করবেন না ।

 

৫। আয়নার অবস্থান

আয়না যে কারণেই রাখা হোক , ঘরের সৌন্দর্যের জন্য বা ব্যবহার এর জন্য, কোনদিন খাটের আড়াআড়ি রাখবেন না , বিশেষত ঘুমানোর সময় । আয়না শক্তি বিভাজন এর প্রতিক যা জীবনে চিন্তা বাড়ায় আর বিশ্বাসঘাতকতার বোধ জাগায় । যদি আপনার ঘরে অন্য জায়গা না থাকে তাহলে আয়না ঘুমানোর সময় ঢেকে রাখুন ।

 

পরামর্শ-

উত্তর পূর্ব দিক দাম্পত্য জীবনে এড়িয়ে চলা উচিত , এই দিকে থাকার ফলে দ্বন্ধ , আক্রমণ , এমনকি মহিলাদের মধ্যে বন্ধ্যাত্ব এর মত সমস্যা আসতে পারেশাস্ত্রমতে ভগবান অগ্নি বিরাজ করেন উত্তর পূর্ব দিকে, তাই উত্তর পূর্ব দিক শক্তির দিক বলে বিবেচিত হয় ,এই দিক আধ্যাত্মিক এবং ধর্মীয় কার্যক্রমের জন্য আদর্শ তাই এই দিকে থাকা বাস্তু শাস্ত্র মতে উচিত নয়  ।