কোনও মহিলারা বলবেন না যে তাদের অনেক কানের দুল আছে তাই আর দরকার নেই , কারণ কানের দুল বেশি হলে সেটা সব সময় ভালো লাগে । কানের দুল আপনাকে সুন্দর , মার্জিত আর আপনার ব্যক্তিত্ব কে ফুটিয়ে তোলে।যদি আপনি ওপর থেকে নিচ অবধি তৈরি হয়ে থাকেন কিন্তু কানে দুল না থাকে তাহলে আপনাকে অস্বাভাভিক লাগবে আর কেউ না কেউ আপনাকে কানের দুলের ব্যাপারে জিজ্ঞাসা করবে । আর যখন কানের দুলের কথা ওঠে হিরের থেকে বেশি সুন্দর আর কিছুই হতে পারে না ।
তাই এখনে কিছু সাম্প্রতিকালের হিরের কানের নক্সা আছে যা দেখার মতোঃ
১। স্টাড বা কানে বসে থাকা হিরের কানের দুল
প্রত্যেক মহিলাদের কানের দুলের সম্ভাব অসম্পূর্ণ থাকে যদি তাতে একটা বসা কানের দুল না থাকে । এটা খুব সাধারণ নক্সা যা আপনি যে কোনো সময় যে কোনও জায়গায় পড়তে পারেন । এই কানের নক্সায় মাঝ খানে ফাঁকা থাকে যাতে আপনার চামড়া দেখা যায় যার ফলে দুলটা দেখতেও বড় লাগে ।
২। মুগ্ধকর হিরের চক্র
এই কানের দুল গুলো পড়লে আপনাকে খুব অভিজাত দেখাবে , সোনা আর ঝুলন্ত হিরের মিশ্রণ এই কানের দুল কে অনন্য করে তুলেছে বাকি কানের দুলের তুলনায় ।
৩। ঝাড়বাতি নক্সা হিরের কানের দুল
নামের সাথে সামঞ্জস্য আছে , এর আকার ঝাড়বাতির মতো । এটা খুব সুন্দর মানায় ভারতীয় পোশাকে আর এর সাথে রুবির মেলবন্ধন একে আরও সুন্দর করে তুলেছে ।
৪। ঝুলন্ত হিরের কানের দুল
এই কানের দুল চক্র আর ঝুলন্ত দড়ির সংমিশ্রণ । এর হালকা নক্সা আর সাথে ছোট ছোট হিরে আপনাকে ভীষণ রকম সুন্দর দেখাবে । এই কানের দুল পাশ্চাত্য পোশাকে খুব ভালো মানাবে ।
৫। বৃষ্টির কণা কানের দুল
খুব মনোযোগ দিয়ে এই দুলটি দেখুন । ঠিক দেখে মনে হচ্ছে কেউ জাল বুনেছে বা ছোটছোট বৃষ্টির কণা । এটা দেখতে বেশ বড় লাগে আর আপনার আয়ত্তের মধ্যে ।
৬। স্টাইলস হিরের টপ
আপনি অনেক রকম হিরের নক্সা দেখেছেন , কিন্তু ওপরের এই নক্সার মতো দেখেন নি কখনও । এই বিরল নক্সা ভীষণ ভালো মানায় ইন্দো পাশ্চাত্য পোশাকের সাথে আর আপনি এই কানের দুলের আকার ছোট বড় করতে পারেন আপনার কানের দৈর্ঘ্য অনুযায়ী ।
৭। বৃত্তকার হিরের কানের দুল
এই বৃত্তকার কানের দুলটি ভীষণই সুন্দর , সব থেকে ভালো জিনিস হল এই কানের দুল আপনি প্রতিদিন ব্যবহার করতে পারবেন । আপনাকে কোনও অনুষ্ঠানের অপেক্ষা করতে হবে না এই কানের দুল পরার জন্য ।
Image Source: khazana jewellery, abhaas collection, ali express,pinterest, stylecraze

