Site icon BetterButter Blog: Indian Food Recipes, Health & Wellness Tips

৭ টা জিনিস যা মুখে কখনো লাগানো উচিত না

বিগত দু যুগ ধরে মহিলারা আগের থেকে অনেক বেশি করে আয়ুর্বেদ আর প্রাকৃতিক জিনিস ব্যবহার করে আসছেন তাদের মুখের সৌন্দর্য এর জন্য আর এটা করতে গিয়ে এমন কিছু জিনিস মুখে প্রয়োগ করছেন যার ফলে  মুখের ত্বক ক্ষতিগ্রস্ত হচ্ছে । রূপচর্চা আর ত্বকের বিশেষজ্ঞ শেহেনাজ হুসেন বলেছেন এমন কিছু জিনিসের কথা যা কখনই মুখে ব্যবহার করা উচিত না।

 

১। ভিনিগার

যে কোনও ভিনিগারে প্রচুর পরিমানে অ্যাসিড আছে যা আপনার মুখের ত্বক ক্ষতিগ্রস্থ করতে পারে । সঠিক উপায় ভিনিগার ব্যবহারের উপায় হল জলের সাথে মিশিয়ে তারপর মুখে লাগান । এতে ভিনিগার এর অ্যাসিডের শক্তি কমে যায় ।

 

২। বিয়ার

বিয়ার এও অ্যাসিড আছে আর এর প্রতিদিনের ব্যবহারে মুখের প্রাকৃতিক তেল কমে যার ফলে ত্বক শুষ্ক আর নিস্তেজ দেখায়। এই ব্যবহারের ফলে ত্বকে ব্রন হতে পারে।

 

৩। বেকিং সোডা

বেশি পরিমানে বেকিং সোডা ত্বকে ব্যবহার করলে তার ফল সাংঘাতিক হতে পারে। বেকিং সোডা তে ক্ষার যুক্ত পদার্থ বেশি থাকে যা ত্বকের pH ভারসাম্য কেও ক্ষারীয় করে তোলে , এর ফলে ত্বকের নিজস্ব উজ্জ্বলতা হ্রাস পায় । প্রতিদিনের ব্যবহারের ফলে ত্বকে ব্রন আর ফুসকুড়ি ও হতে পারে ।

 

৪। পুদিনা

পুদিনা পাতা হল প্রাকৃতিক সতেজকারক , কিন্তু এর মধ্যে যে মেন্থল আছে তাতে ত্বকে লাল ভাব আর ব্রন হতে পারে , কিছু মহিলারা যারা নিয়মিত পুদিনা ব্যবহার করেন তাঁদের মতে নিয়মিত পুদিনা পাতা ব্যবহার এর ফলে তাদের ত্বক কালো হয়ে ধীরে ধীরে কালো হয়ে গেছে ।

 

৫। টুথপেস্ট

কিছু টুথপেস্টে  আছে এমন কিছু রাসায়নিক পদার্থ যা ত্বকের জৌলুস কমিয়ে দেয় এবং ত্বকে বিভিন্ন দাগের সৃষ্টি করে । অতিরিক্ত মাত্রায় আর ব্যবহারের ফলে ত্বকে বলিরেখা পড়তে পারে ।

 

৬। বডি লোশন

শেহেনাজ হুসেন বলেছেন যে বডি লোশন শুধু শরীরে মাখার জন্য কিন্তু কিছু মানুষ তা মুখেও ব্যবহার করেন যেটা একদম উচিত নয়। বেশির ভাগ বডি লোশন নানারকম রাসায়নিক দিয়ে তৈরি যা খুব ক্ষতিকারক মুখের সূক্ষ্ম চামড়ার জন্য তাই মুখের জন্য শুধু মুখে লাগানোর ক্রিম ব্যবহার করা উচিত।

 

৭। ভেসলিন

ভেসলিন এ প্রচুর তেল আছে , যেটা চটচটে আর ত্বকের জন্য উপযোগী নয় । যদি এটা ব্যবহার করা হয় তাহলে ধুলো আর ময়লার একটা স্তর পরে যাবে ত্বকে যা ত্বকের কোষ গুলো বন্ধ করে দেবে । এই কোষ গুলো ঠিক মতো নিঃশ্বাস নিতে পারবে না ফলে ত্বকের ক্ষতি হবে ।

শেহেনাজ হুসেন এটাও বলেছেন যে নিজের ত্বক বুঝে পন্য কেনা উচিত । কোনও পন্য অত্যাধিক ব্যবহার করবেন না এর ফলে আপনার ত্বকের মারাত্মক ক্ষতি হতে পারে ।

 

Image Source: www.wikimedia.org, www.wikipedia.org, www.projectwellnesscompany.com  www. Public Domain Pictures.net www.flickr.com,www.pexels.comwww.pixabay.com www. sabah.com.