ধন্তেরাস এসে গেলো আর এই উৎসব আমরা পালন করি সোনা কিনে , কারণ ধন্তেরাস মানে সম্পদ এবং সমৃদ্ধি । এই শুভ ধন্তেরাস উৎসবে যদি আপনি চিন্তা করছেন কিছু সোনা কেনার তাহলে একটা সুন্দর হাতের ব্রেসলেট কিনে ফেলুন না ? প্রত্যেককে নিজের ব্যক্তিত্বের সাথে সামঞ্জস্য রেখে ব্রেসলেট পড়তে হয় । যদি আপনি প্রতিদিনের ব্যবহারের জন্য ব্রেসলেট কিনতে চাইছেন তাহলে সেটা মজবুত আর বলিষ্ঠ হতে হবে । মহিলাদের ব্রেসলেট কেনার আগে সব সময় ব্রেসলেট এর সঠিক মাপ জানা দরকার , মনে রাখবেন মহিলাদের ব্রেসলেট ৭ ইঞ্চির হয়।
চলুন দেখি বাজারে এখন ব্রেসলেট এর কোন নক্সা গুলো বেশি চলছে
১। বরফি আকারের ব্রেসলেট
এই বরফি আকারের ব্রেসলেট আপনার খুশির কারণ হয়ে উঠবে । এর ছোট ছোট বরফি আকারের হিরে যা এই ব্রেসলেট কে আকর্ষণীয় ও মার্জিত করে তুলেছে ।
২। হিরে খোদাই করা , গোল সোনার ব্রেসলেট
এই নক্সা টা সকলের খুব নজর কাড়বে । এটা পড়ার জন্য আপনার কোনও অনুষ্ঠানের প্রয়োজন হবে না, যখন খুশি পড়তে পারেন , এটা ভারতীয় বা পাশ্চাত্য পোশাক সব কিছুর সাথেই বেশ মানানসই ।
৩। মঙ্গলসুত্র ব্রেসলেট
এই নক্সার ব্রেসলেট এর আজকাল খুব চাহিদা বাজারে , এই নক্সা টা দু রকম ভাবে ব্যবহার করা যায় – আপনি আপনার মঙ্গলসুত্রটি হাতে পড়তে পারেন ব্রেসলেট বানিয়ে , অথবা আপনি এর তলায় যে কোনও আকার এর নক্সা দিতে পারেন যেমন – তারা, হৃদয় , বা হিরে ।
৪। রাজওয়ারা ব্রেসলেট
এই ব্রেসলেট দেখতে রাজকীয় । এই ব্রেসলেট এর মধ্যখানের রুবি একটি রাজকীয় প্রভাব দেয় তাই এই ব্রেসলেট কে বলা হয় রাজওয়ারা ব্রেসলেট ।
৫। রানি ব্রেসলেট
যখন এটা পড়বেন নিজেকে রানির মতো অনুভব করবেন , কারণ এটা সোনা আর হিরে দিয়ে তৈরি । এর চমক দূর থেকেও দেখা যায় ।
৬। ওম মঙ্গলসুত্র ব্রেসলেট
ওম যুক্ত এই মঙ্গলসুত্র ব্রেসলেট খুব পবিত্র ব্রেসলেট আর এটা দেখতেও খুব সুন্দর । মঙ্গলসুত্র এমনিতেই খুব পবিত্র আর সাথে ওম এই ব্রেসলেট এর পবিত্রতাকে আরও শুভ করে তুলেছে।
৭ । কড়া ব্রেসলেট
আপনার সৌভাগ্য আপনার সাথে আছে , এই কড়ার আকারের ব্রেসলেট আর তাতে ৭ খানা হিরে অনেকের জন্য খুব সৌভাগ্যের । ৭ নম্বর অনেকের কাছেই খুব শুভ বলে মনে করা হয়। সেই জন্য হয়তো ৭ পাক , ৭ সমুদ্র আর পৃথিবীর ৭ আশ্চর্য আছে ।
৮। মিনাকারী ব্রেসলেট
যদি আপনি গয়না পছন্দ করেন তাহলে এই মিনাকারী ব্রেসলেট আপনার জন্য , এটা বেশ রঙ্গিন আর সব পোশাকের সাথে খুব ভালো মানায় । এই ব্রেসলেট পড়লে খুব রাজকীয় দেখায় ।
Image Source: Pinterest

