আপনার সাথে কখনো এমন হয়েছে কি আপনি সকালে ঘুম থেকে উঠে দেখলেন যে বালিশে এত চুল ছড়িয়ে আছে আর এই দৃশ্য দেখে আপনি আঁতকে উঠলেন ? এরকম বলা হয়ে থাকে যে সারাদিনে মানুষের ১০০ টা চুল ঝরে পড়া স্বাভাবিক কিন্তু যখন সেটা ১০০ এর বেশি হয় তখন একটু সাবধান হওয়া উচিত আর সঠিক পদক্ষেপ নেওয়া দরকার । ভাগ্যক্রমে শুধু মাত্র আপনার খাদ্য তালিকায় একটু রদবদল আনলেই এই সমস্যার সমাধান হতে পারে চিরতরে ।
এমন কিছু চমৎকারী খাদ্য আছে যা চুল পরা কমাতে সাহায্য করে । চলুন দেখি কি কি সেই সব ৫ টি খাদ্য যা চুল পরা কমাতে সাহায্য করে ।
১। বাদাম
আখরোট , কাঠবাদাম আর কাজুবাদাম পুষ্টিতে ভরপুর , বিশেষত বায়োটিন , ওমেগা ৩ , ৬ ফ্যাটি অ্যাসিড, ভিটামিন বি , সাথে আরও প্রোটিন আর ম্যাগনেসিয়াম আছে যা চুলের গোঁড়ায় শক্তি প্রদান করে । আপনি যদি আপনার ডায়েটের মধ্যে কিছুটা বাদাম অন্তর্ভুক্ত করেন, তবে আপনার চুলগুলি খুব কম সময়ের মধ্যে পুরু এবং দীর্ঘ হয়ে যাবে .
২। কিনুয়া
প্রচলিত চিন্তার বিপরীতে, কিনুয়া একটি শস্য কিন্তু একটি বীজ নয়। আপনি যদি আপনার চুলের জন্য এমন একটি খাবার অনুসন্ধান করছেন, যাতে ৯ টি অ্যামিনো অ্যাসিড উপস্থিত থাকে, তাহলে কিনুয়া হলো সেই খাবার । এটি শুধুমাত্র চুলে না মাথার তালুতে বা স্ক্যাল্প এও পুষ্টি দেয়। এতে উপস্থিত হাইড্রোলাইজড প্রোটিন চুলের ডগা ফাটতে প্রতিরোধ করে এবং ভিটামিন ই চুলে পুষ্টি যোগায়।
৩। ডিম আর দুগ্ধ জাতীয় পন্য
প্রোটিনে ভরপুর এই পুষ্টিকর খাবার গুলি আপনার চুল মজবুত আর ঘন করে । এতে অনেক পরিপোষক পদার্থ আছে যেমন ভিটামিন বি ১২ , ওমেগা ৬ ফ্যাটি অ্যাসিড, আইরন আর দস্তা বা জিঙ্ক যা দই , দুধ আর ডিমেও পাওয়া যায় । এছাড়াও দুগ্ধ জাতীয় পন্য তে আছে বায়োটিন যা চুল পরা রোধ করে ।
৪ । পালং শাক
এই কার্যকারী খাদ্যে আছে প্রচুর পরিমানে ভিটামিন, ম্যাগনেসিয়াম , দস্তা বা জিঙ্ক , আইরন , আর ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড । এই সব জিনিস চুলের সুস্থ ভাবে বেড়ে ওঠার জন্য উপকারী , পালং শাকে থাকা অ্যান্টিঅক্সিডেন্টস্ যা চুল পরা কমায় ।
৫। স্ট্রবেরি
খাবারে স্ট্রবেরি যোগ করার আসল কারণ হল এটি চুল পাতলা হওয়া রোধ করে । স্ট্রবেরিতে থাকা অ্যাসিডিক অ্যাসিড যা চুলের গোঁড়ায় শক্তি প্রদান করে , চুল কে ঝরে পরা থাকে রক্ষা করে । স্ট্রবেরিতে আছে ফলিক অ্যাসিড , ভিটামিন বি ৬ , আর ভিটামিন বি ৫ ।
এই সব কার্যকারী খাবার গুলি শুধু মাত্র সুস্বাদু না বরং এগুলো স্বাস্থ্যের জন্য প্রচন্ড উপকারী ।
Image Source: Alison pantry, Amazon.com, Good decisions, Good housekeeping,The new daily.

