আপনি কি আপনার মুখ থেকে অতিরিক্ত চর্বি সরিয়ে দিতে চান ? আপনার চিবুকের অধিক মাংস আপনার সৌন্দর্য নষ্ট করছে ? চিন্তা করবেন না , অল্প ক্যালোরিযুক্ত খাবার আর নিয়ম করে কিছু ব্যায়াম করলেই জাদুর মতো কাজ দেবে আপনার মুখের অতিরিক্ত মাংস কম করতে । যেমন আপনি শরীর চর্চার জন্য বিভিন্ন রকম ব্যায়াম করেন সেরকম কিছু ব্যায়াম আছে যা শুধু মুখের পেশীর জন্য করতে হয় । এই ব্যায়াম গুলো মুখের মাংস পেশী কে আরাম দেয় , গলা , চোয়াল আর গাল কে টান টান করে ।
এই ব্যায়াম গুলো করলে সহজেই আপনার মুখ অনেক বেশি রোগা আর সরু দেখাবে ।
১। হাত আর চিবুক
- আপনার হাতের মুঠি আপনার চিবুকের তলায় রাখুন আর চাপ দিন
- আপনার জিভ আপনার নীচের দিকের দাঁতের কাছে রাখুন আর চাপ টা সহ্য করুন
- এই ভাবে ২০-৩০ মিনিট রাখুন আর তারপর ছেড়ে দিন
- এটা আপনার চোয়াল আর মাংস পেশী কে টান টান করে
- এটা পুনরায় ৫-১০ বার ছোট ছোট বিরতি দিয়ে করুন
দেখুন কি ভাবে নীচের ভিডিও তে মুখের ব্যায়াম করছে-
২। চিবুক ওপরের দিকে তোলা
- ধরে নিন আপনাকে ওপরের দিকে উঠতে হবে আপনার নীচের ঠোঁট ব্যবহার করে
- সোজা দাঁড়ান , ঘাড় পিছন দিকে হেলান , আর ওপরে তাকান
- নীচের ঠোঁট ব্যবহার করে ওপরের দিকে ওঠার মত করুন
- এই ভাবে ৫-১০ সেকেন্ড করুন আর ছেড়ে দিন
- এটা পুনরায় ২-৩ বার করুন
দেখুন কি ভাবে নীচের ভিডিও তে মুখের ব্যায়াম করছে
৩। X’s আর O’s (এক্স আর ও )
- যখন আপনি টিভি দেখবেন বা রান্না করবেন, বার বার এক্স আর ও উচ্চারণ করুন
- মনে রাখবেন যখন আপনি এক্স উচ্চারণ করছেন তখন যতটা সম্ভব মুখ খুলে উচ্চারণ করুন , আর যতটা পারবেন মুখের মাংস পেশী গুলোকে কাজে লাগান । এই ভাবে ও উচ্চারণ করুন
- পুনরায় ২০-৩০ বার করুন
- একটু বিরতি দিয়ে আবার করুন
দেখুন কি ভাবে নীচের ভিডিও তে মুখের ব্যায়াম করছে
৪। পেন্সিল ধরা
- মুখে একটা পেন্সিল গুজে মুখ শক্ত করে বন্ধ করে রাখুন
- চেষ্টা করুন হাওয়া তে নিজের নাম লিখতে , আস্তে আস্তে না নড়ে লেখার চেষ্টা করুন আর ঘাড় একদম সোজা রাখুন
- এতে আপনার চোয়ালের মাংস পেশী গুলো এদিক ওদিক করে আর এতে আপনার মুখের চর্বি ও কমতে থাকে
- এটা কম করে ৩ মিনিট করতেই হবে
- একটা বিরতি দিয়ে আবার করুন
দেখুন কি ভাবে নীচের ভিডিও তে মুখের ব্যায়াম করছে
৫। মুখে হাওয়া ভরা
- কিছু হাওয়া মুখে পুরে নিন আর ধরে রাখুন
- নিজের হাত দিয়ে নিজের গাল ঢেকে রাখুন কান অবধি
- এবার মুখের হাওয়া জোর করে বার করার চেষ্টা করুন কিন্তু হাত দিয়ে চেপে রাখুন
- কিছু সেকেন্ড রেখে হাওয়া ছেড়ে দিন
- পুনরায় করুন
দেখুন কি ভাবে নীচের ভিডিও তে মুখের ব্যায়াম করছে

