সকাল হোক বা সন্ধ্যা চায়ের সাথে রোজ একঘেয়ে বিস্কুটের পরিবর্তে মাঝে মধ্যে ইচ্ছে করে একটু ভিন্ন স্বাদের কিছু খেতে। এমনকি বাড়িতে অতিথি আসলেও চায়ের সঙ্গে ‘টা’ এর প্রয়োজন হয়। আর কুকিজ খেতে কে না ভালোবাসে, ছোট থেকে বড় সবাই কম বেশি কুকিজের ভক্ত। বৃষ্টির দিনের আড্ডাও চায়ের সাথে কুকি ডুবিয়ে খেতে খেতে জাস্ট জমে উঠবে। তবে বাড়িতেই যে এত রকমারি কুকিজ বানানো যায় তা এই ব্লগটি না পড়লে জানতে পারবেন না। তাই চটজলদি শিখে নিন কিভাবে বাড়িতে খুব সহজেই এই লোভনীয় কুকিজ বানিয়ে ফেলতে পারবেন।
আমরা আপনাদের কাছে সেরা ৯ টি কুকিজের রেসিপি নিয়ে এসেছি । আশা করি এই রেসিপি গুলি আপনার অবশ্যই পছন্দ হবে :
বাংলায় সহজ আর সুস্বাদু কুকিজের রেসিপি
1. খাস্তা কুকিজ
চায়ের সাথে খাস্তা বিস্কুট তো আমরা সকলেই খেয়েছি তবে খাস্তা কুকিজ কি কখনো ট্রাই করেছেন? রান্নাঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন এই মুচমুচে খাস্তা কুকিজ। বন্ধুদের সাথে চায়ের আড্ডায় এই খাস্তা কচুরির জুড়ি মেলা ভার। আবার বন্ধু-বান্ধবদের বাড়িতেও গিফ্ট হিসেবে নিয়ে যেতে পারেন আপনার হাতে তৈরি এই কুকিজ।
2. ওট্স এন্ড নাট্স কুকিজ (এগলেস)
ওট্স আর বাদাম দিয়ে তৈরী যেকোনো খাবারই যেমন সুস্বাদু তেমনি পুষ্টিকর। এতে রয়েছে চিনা বাদাম ,আমন্ড ,কিসমিসের মতো উপকরণ যা বাচ্চারা খেতে খুবই ভালোবাসে আবার ডিম না থাকায় নিরামিষাশী মানুষরাও এটির স্বাদ উপভোগ করতে পারবে। বিকেলের চায়ের সঙ্গে কিংবা হালকা খিদে পেলে আপনি খেতেই পারেন ঘরে তৈরি এই স্বাস্থ্যকর কুকিজ।
3. চকোলেট কুকিজ
চকোলেট কুকিজ হল সবথেকে বেশি জনপ্রিয়।যেকোনো বেকারি শপে এর গন্ধই আমাদের সবথেকে বেশি আকৃষ্ট করে। এই সহজ সুইট ট্রিটস আপনার উইকএন্ড বেকিং জন্য আদর্শ। এমনকি ব্রেকফাস্ট হিসেবেও এই চকোলেট কুকিজ গরম দুধ বা হট চকোলেট দিয়ে উপভোগ করতে পারেন !
4. স্যান্ডউইচ কুকিজ
এই স্যান্ডউইচ কুকিজের স্বাদ যেকোনো ক্রিম বা ওরিও বিস্কিটের স্বাদকে যে হাড় মানাবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এখানে মাখন, কাস্টার্ড পাউডার, দুধের মতো কিছু উপকরণ দিয়ে এর ফিলিং বানানো হয়েছে আপনারা চাইলে নিজের ইচ্ছেমতো যেকোনো ফিলিং এখানে ব্যবহার করতে পারেন।
5. বাটারস্কচ কিউই কুকিজ
এই কুকিটি খেতে খুবই সুস্বাদু এবং সহজেই খুব অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করা যায়। এর লুকস টি বাচ্চাদের বেশ আকর্ষণ করবে। বাটারস্কচ এবং কিউই এর স্বাদ আরো বাড়িয়ে তুলেছে। আপনি রুম টেম্পারেচারে খুব সহজেই এয়ারটাইট কৌটোতে এটি অনেকদিনের জন্য সঞ্চয় করতে পারেন।
6. বাটার হার্ট কুকিজ
এই রেড হার্ট আকৃতির কুকি রেসিপিটি বানিয়ে কোনো বিশেষ অনুষ্ঠানে আপনার প্রিয়জনকে সারপ্রাইস দিতেই পরেন। বিবাহ বার্ষিকী হোক বা মা দিবস ,ভ্যালেন্টাইন ডে বা জন্মদিন সবেতেই এই সহজ আর সুস্বাদু বাটার হার্ট কুকিজ একদম পারফেক্ট যাবে। ক্যাপুচিনো বা কফির সাথে এটি বেশ লাগবে।
7. পিনহুইল বাটার কুকিজ
এগুলি তৈরি করা সহজ এবং স্বাদে অতুলনীয়। একদিকে আছে অরেঞ্জ এবং ভ্যানিলা পিনহুইল আর অন্যদিকে চকোলেট লাভারদের জন্য চকোলেট এবং ভ্যানিলা পিনহুইল। বাচ্চাদের পছন্দের পিনহুইল কুকিজ বানানোর রেসিপিটি চটপট শিখে নিন এবং উইকেন্ডে একটি দারুন চমক দিন।
8. কাজু-এলাচ মিস্টি কুকিজ
এই কুকিজটি বানানোর উপকরণ গুলি কমবেশি সবার বাড়িতেই উপলব্ধ থাকে আর খুব কম সময়েই বানিয়ে ফেলতে পারেন। মাত্র বারো মিনিট মতো বেক করলেই এই কুকিজটি তৈরী হয়ে হবে। আর ঠান্ডা হওয়ার সাথে সাথেই একে টিনের বা এয়ারটাইট কৌটোতে সংরক্ষণ করুন।
9. রেড ভেলভেট চেকার বোর্ড কুকিজ (এগলেস)
সহজ এবং মজাদার চেকারবোর্ড কুকিগুলি ভ্যানিলা এবং চকোলেট উভয়ের মিশ্রনে তৈরী আবার সাথে পাবেন রেড ভেলভেটের টুইস্ট ! দাবার বোর্ডের মতো দেখতে এই কুকিজ গুলি দেখতে যেমন লোভনীয় খেতেও তেমন সুস্বাদু। এগুলি আপনার ছুটির কুকি পার্টিতে দুর্দান্ত সংযোজন করবে !

