Home / Uncategorized / ৫টি ট্যানিং থেকে বাঁচার মুখের প্যাক
গ্রীষ্মেকালে সূর্যের তাপ থেকে কারোর ই বাঁচার উপায় নেই , কারণ আমাদের বাইরে বেড়তেই হবে । ইতিমধ্যে গ্রীষ্মেকাল পরে গেছে তাই এবার থেকে মুখের প্যাক তৈরি করে ফ্রিজ এ রেখে দিন আর সহজেই ব্যবহার করুন নিজের মুখের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে ,মুখের প্যাক সব থেকে প্রাকৃতিক উপায় ট্যানিং প্রতিরোধ করার আর অন্যান্য ত্বক এর সমস্যা কে দূরে রাখার ।
এখানে কিছু সোজা আর কার্যকারী ট্যানিং বিরোধী মুখের প্যাক দেওয়া আছে —
Table of Contents
এটা শুধু খেতেই তেঁতো কিন্তু এতে আছে আয়রন , ভিটামিন সি , ম্যাগনেসিয়াম যেটা আপনার ত্বকের জন্য ভাল । করলা এ থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আপনার ত্বকের বলিরেখা , অতিরিক্ত রোদে হওয়া লাল ফুসকুড়ি , এবং সূক্ষ্ম লাইন সারাতে সাহায্য করে।
কি করে লাগাবেন ত্বকে ?
করলা বাটা ট্যান থেকে হওয়া মুখের ক্ষতিগ্রস্ত অংশে লাগান আর ১০-১৫ মিনিট রাখুন তারপর ধুয়ে ফেলুন । অথবা করলার রস করে রেখে দিন আর দিনে দুবার লাগান ।
ভুট্টার গুড়ো খুব কার্যকারী এটা ত্বক এর শুষ্ক কোষ গুলি তুলে দেয় আর ত্বকের ওপরের ভাগের ট্যান ভাব সারায় আর ত্বক উজ্জ্বল করে । লেবু তে আছে সাইট্রিক অ্যাসিড এবং ভিটামিন সি যা ব্রণ সারিয়ে তোলে, ব্ল্যাকহেড এর চিকিৎসা করে আর ত্বক উজ্জ্বল করে তোলে ।
কি করে লাগাবেন ত্বকে ?
২ চামচ ভুট্টার গুড়োর সাথে ১ চামচ লেবুর রস আর দই মিশিয়ে মুখে লাগান , আলতো করে ঘষুন, কিছুক্ষণ রেখে ধুয়ে নিন ।
বাধাকপির রস এ আছে অ্যান্টিঅক্সিডেন্টস্ এবং ফাইটোকেমিক্যালস যা সূর্যের থেকে হওয়া ট্যান আর ব্রন প্রতিরোধ করে। এটা চোখের নিচের কালি ভাব সারাতে কাজে দেয় । হলুদের সাথে মিশিয়ে লাগালে ত্বকে উজ্জলতা আসে ।
কি করে লাগাবেন ত্বকে ?
অল্প তুলোর দ্বারা এর রস পুরো মুখে মাখুন আর তফাত তা দেখুন ।
মুসুর ডাল বাটা হল একটি কার্যকরী উপাদান যে কোন ট্যান এর দাগ সারানোর জন্য । ২ চামচ মুসুর ডাল বাটার সাথে অ্যালোভেরা আর হলুদ মেশান ।
কি করে লাগাবেন ত্বকে ?
এই পেস্ট ত্বকের ক্ষতিগ্রস্ত জায়গায় লাগান আর ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন । এটা সপ্তাহে দুবার করুন আর ত্বকের পরিবর্তন নিজেই দেখুন । এটা আপনার ত্বক কে সুন্দর করে , ট্যান সারায় আর ত্বক উজ্জ্বল করে ।
স্ট্রবেরি তে আছে অনেক অ্যান্টিঅক্সিডেন্টস্ আর আছে প্রদাহ বিরোধী গুণাগুণ যা সূর্যের রোদ থেকে হওয়া ট্যান থেকে সুরক্ষা দেয় । এটি ব্রণ এবং ত্বকের মৃত কোষ থেকে পরিত্রাণ পেতে সাহায্য করে।
কি করে লাগাবেন ত্বকে ?
স্ট্রবেরি কে মিক্সি তে দিয়ে ভালো করে পেস্ট করে নিন আর দই মেশান , এটা তাদের জন্য যাদের ত্বক তৈলাক্ত আর তাজা ক্রিম অথবা ফ্রেশ ক্রিম মেশান যাদের শুষ্ক ত্বক । এবার মুখে মেখে ১০ মিনিট রেখে দিন আর উষ্ণ জলে ধুয়ে নিন ।
COMMENTS (0)