Search

Home / Uncategorized / এমন কিছু কার্যকর খাবার যাতে মহিলাদের বার্ধক্য কে দূরে সরিয়ে রাখার উপকরণ আছে

এমন কিছু কার্যকর খাবার যাতে মহিলাদের বার্ধক্য কে দূরে সরিয়ে রাখার উপকরণ আছে

Tanuja Acharya | জুলাই 24, 2018

আপনি কি জানেন আপনার রান্নাঘরে এমন কিছু খাবার আছে যা আপনার বয়েসের ছাপ রোধ করতে খুব উপকারী ? এই সব খাবার আপনাকে তরুন আর উজ্জ্বল ত্বক দেবে । আজকাল কিছু মানুষ এতটাই নিজের রুপ নিয়ে চিন্তিত থাকে যে প্রচুর টাকা খরচা করে অস্ত্রপ্রচার করে আর বোটক্স ইনজেকশন নেয় ।

পুষ্টি আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ অংশ যা আমাদের ত্বকের বয়স কে দূরে রাখতে সাহায্য করে। তাই এখানে এমন কিছু গুরুত্বপূর্ণ খাবারের নাম দেওয়া হলো যা আপনার বয়স কে দূরে রাখতে সাহায্য করবে আর আপনার ত্বক উজ্জ্বল রাখবে

 

১। এক্সট্রা ভার্জিন অলিভ বা জলপাই এর তেল

এক্সট্রা ভার্জিন অলিভ এর তেল এ আছে মোনোস্যাচুরেটেড ফ্যাট, যা আমাদের হৃদযন্ত্র ভালো রাখতে সাহায্য করে । আপনি যে কোন খাবারে এই তেল ব্যবহার করতে পারেন , আপনি স্যালাড বা যে কোনও খাবারে ওপর থেকে ছড়িয়ে দিতে পারেন । অলিভ র তেল দিয়ে তৈরি যেকোনো খাবার সুস্বাদু এবং স্বাস্থ্যকর হয়

 

২। কিউই

কিউই তে আছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যৌগিক যা সূক্ষ্ম দাগ আর বলিরেখা নিয়ন্ত্রন করে, কারণ এতে আছে উচ্চ পরিমানে ভিটামিন সি আর ভিটামিন ই । এই ফল ত্বক কে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে বাঁচায় ।

 

৩। বাদাম

প্রতিদিন খাবারের সাথে বাদাম খেলে আপনার জীবনে তারুন্য বজায় থাকবে আর বিভিন্ন রোগের কবল থেকে নিজেকে বাঁচাতে পারবেন যেমন ক্যান্সার , হৃদযন্ত্রের যেকোনো অসুখ এবং অনিদ্রা , অ্যালজেইমার বা স্মৃতিশক্তি হ্রাস পাওয়ার মত অসুখ  থেকে নিজেকে দূরে রাখতে পারবেন । বাদাম এ আছে প্রচুর মোনোস্যাচুরেটেড আর পোলিওস্যাচুরেটেড ফ্যাট । এই ফ্যাট হৃদযন্ত্র এর রোগ দূরে রাখে আর  ডায়াবেটিস হওয়া থেকে বাঁচায় , এই সব কারণের জন্য বাদাম বয়সকে  নিয়ন্ত্রনে রাখতে সাহায্য করেবার্ধক্য কে দূর করতে সব থেকে কার্যকারী বাদাম হল কাজু , আলমণ্ড আর আখরোট ।

 

৪। মাছের তেল

মাছের তেলে আছে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড যা খুব কার্যকারী উপদান বার্ধক্য কে দূরে রাখতে । মাছের তেল আর তাজা মাছ এ আছে প্রচুর পরিমাণে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড , এইসব মাছ খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে আর হৃদযন্ত্র ভালো থাকেওমেগা -৩, যা ডিএইচএ নামেও পরিচিত, একটি দ্রুত-সক্রিয় প্রোস্টেটগ্ল্যান্ডিন যাতে আপনার স্বাস্থ্য ভালো রাখার জন্য অসামান্য উপাদান রয়েছে

 

৫। রসুন

রসুন খুব শক্তিশালী খাবার যাতে উচ্চ পরিমাণে সালফার আছে সালফার খাওয়া লিভার  (যকৃৎ) আর ত্বক এর জন্য খুব ভালো । এটা আপনার রক্তের চাপ, হৃদযন্ত্র কে আর কোলেস্টেরল এর মাত্রা কে নিয়ন্ত্রনে রাখে । বার্ধক্য কে দূরে রাখা ছাড়াও রসুন স্বাস্থের জন্য খুব উপকারী ।

 

৬। তিসি বীজ (flaxseed)

তিসি  বীজ ত্বকে আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে এবং বলিরেখা সূক্ষ্ম দাগ কে দূরে রাখে । তিসি বীজ এ আছে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড , লিগ্নেন্স , অ্যান্টিঅক্সিডেন্ট , তাই এটা ত্বকেবার্ধক্য তাড়াতাড়ি আসতে দেয় না । ওমেগা ৩ আপনার ত্বক কে মসৃণ করে তোলে আর আর্দ্রতা বজায় রাখে । লিগ্নেন্স ভাঙ্গা রক্ত শিরা আর মৃত কোষকে পুনর্গঠন করতে সাহায্য করে , আর অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক কে কালো ছোপ ছোপ দাগ আর সূর্যের অতি বেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করে

 

৭। বেদানা

বেদানা তে আছে ভিটামিন সি , যা আপনার ত্বক কে বলিরেখা থেকে বাঁচায় , যা সূর্যের প্রচণ্ড তাপ থেকে হয় । বেদানা তে আছে এলগিক অ্যাসিড আর পিউনিক্যালাজিন (punicalagin)। এলগিক অ্যাসিড এ আছে পলিফেনোল যৌগ যা কালো ছোপ ছোপ দাগ হওয়া থেকে রক্ষা করে আর  আর পিউনিক্যালাজিন (punicalagin) এক উচ্চ মানের পুষ্টি যা শরীরে শক্তি প্রদান করে কোলাজেন নামক সমন্বয়ীকে টিস্যু কে ধরে রাখতে সাহায্য করে যা আপনার ত্বক কে মসৃণ এবং কোমল রাখে আর তারুন্য বজায় রাখতে সাহায্য করে

Tanuja Acharya

BLOG TAGS

Uncategorized

COMMENTS (0)

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।