Search

Home / Uncategorized / কি করে লিপস্টিক লাগাবেন – ধাপে ধাপে তার একটি প্রশিক্ষণ

কি করে লিপস্টিক লাগাবেন – ধাপে ধাপে তার একটি প্রশিক্ষণ

Tanuja Acharya | সেপ্টেম্বর 12, 2018

মহিলারা অনেকদিন ধরে  সাজসজ্জার জন্য লিপস্টিক ব্যবহার করছেন আর সত্যি বলতে যেসব মহিলারা সাজতে ভালোবাসে তাদের সাজ অসম্পূর্ণ থাকে ঠোঁটে তাঁদের পচন্দসই  রঙ এর লিপস্টিক না লাগালে । সাজতে ভালোবাসে মহিলারা বাড়ির বাইরে যাওয়ার আগে ঠোঁটে লিপস্টিক লাগাতে ভোলেন না । এখন অনেক রকম বৈশিষ্ট্য আর রঙের লিপস্টিক বাজারে পাওয়া যায় । লিপস্টিক মহিলাদের ঠোঁটের সৌন্দর্য ফুটিয়ে তোলে । কিন্তু  লিপস্টিক যেমন তেমন ভাবে লাগান উচিত নয় ,সঠিক ভাবে লিপস্টিক লাগালেই দেখতে সুন্দর লাগে ।

আজ আমরা শিখব সঠিক পদ্ধতিতে লিপস্টিক লাগানো:

 

ধাপ ১ – লিপবাম

প্রথমে হালকা করে ঠোঁটে লিপবাম লাগিয়ে নিন

 

ধাপ ২ – টুথব্রাশ

লিপবাম লাগানোর পরে ,ব্রাশ দিয়ে হালকা করে ঠোঁট ঘষে মৃত কোষ গুলোকে সরিয়ে দিন ঠোঁট থেকে

 

ধাপ ৩ – কন্সিলার

এবার কন্সিলার ঠোঁটে লাগান যাতে সমান দেখায় আপনার ঠোঁট । এটা আপনার লিপস্টিক কে সমান ভাবে ঠোঁটে লাগাতে সাহায্য করে । আর এতে আপনার লিপস্টিক বেশিক্ষণ স্থায়ী থাকে ।

 

ধাপ ৪ – লিপ লাইনার

লিপস্টিক লাগানোর আগে ঠোঁট এর সীমারেখা একটা লিপ লাইনার দিয়ে এঁকে নিন । এতে আপনার লিপস্টিক ঠোঁটের সীমারেখার  বাইরে বেরবে না ।

যদি আপনি হালকা রঙ এর লিপস্টিক পছন্দ করেন ঠোঁটে লাগাতে তাহলে এই লিপ লাইনার দিয়ে ঠোঁটের ভিতরে রঙ ভরে নিতে পারেন ।

 

ধাপ ৫ – লিকুইড লিপস্টিক

যদি আপনি লিকুইড লিপস্টিক ব্যবহার করেন তাহলে সেই লিপস্টিক লাগানোর ব্রাশ দিয়ে বাইরের লাইন বানিয়ে নিন আর সেটা দিয়ে ঠোঁটের ভিতরেও রঙ ভরে দিন ।

 

ধাপ ৬ – কন্সিলার পেন্সিল

যদি লিপস্টিক লাগানোর পর আপনার মনে হয় যে আপনার ঠোঁটের আকার সঠিকভাবে দৃশ্যমান নয় , তাহলে আপনি কন্সিলার পেন্সিলের সহযোগে সীমারেখা তৈরি করে পছন্দসই আকৃতি পেতে পারেন ।

 

ধাপ ৭ – ম্যাট লিপস্টিক

ম্যাট দেখানোর জন্য একটা টিস্যু পেপার নিয়ে ঠোঁটে চেপে ধরুন

এবারে কিছু পাউডার টিস্যু পেপার এর উপরে লাগান ব্রাশ এর সাহায্য নিয়ে আর তারপর টিস্যু টা সরিয়ে দিন

 

ধাপ ৮ – ভরাট ঠোঁট

যদি আপনি ঠোঁট ভরাট দেখতে চান , তাহলে আইস্যাডো দিয়ে করতে পারেন। অল্প করে রুপালি আইস্যাডো ঠোঁটের মাঝখানে সমান ভাবে লাগান এতে আপনার ঠোঁট ভরাট লাগবে ।

 

Click on the video below to learn more about how to apply lipstick:

 

Image Source:  Youtube.

Tanuja Acharya

BLOG TAGS

Uncategorized

COMMENTS (0)

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।