Home / Uncategorized / হিরের আংটির কিছু সাম্প্রতিক নক্সা
আমরা অস্বীকার করতে পারবো না যে সোনার গয়না অতুলনীয় কিন্তু হিরের গয়নার ও নিজস্ব আকর্ষণ আছে । যতই হোক হিরে মহিলাদের প্রিয় বন্ধু । আজ তাই বেটার বাটার আপনাদের জন্য সাম্প্রতিক কিছু হিরের আংটির নক্সার সম্ভার নিয়ে এসেছে ।
Table of Contents
সাম্প্রতিক কালে বড় আংটি বেশি জনপ্রিয় । এই আংটির ঝলক দূর থেকে দেখা যায় । এই আংটির সব থেকে আকর্ষণীয় হল এর ফিতে বা রিবন এর মতো আকার । এই আংটি পড়লে আর কোনো গয়না পড়ার দরকার পরবে না ।
এটা একটাই আংটি , কিন্তু দেখে মনে হয় ৪ রকমের আংটি এক সাথে , আপনি যে কোনও রঙের পাথর লাগাতে পারেন আর হিরের ঝলক আলাদা মাত্রা এনে দেয় আংটি তে ।
প্রকৃতি থেকে নেওয়া হয়েছে এই আংটির প্রেরণা । এই হিরের আংটি টা একটু দামী কিন্তু এই আংটিতে লাগানো হিরে যে কোন আংটি কে টেক্কা দেবে । আপনি আপনার সামর্থ্য অনুযায়ী এর ফুলের আকার আর কটা ফুল চাই তা নির্বাচন করতে পারেন।
এই আংটি টা দেখতে স্ত্র (ঠান্ডা পানীয় খাওয়ার জন্য যে পাইপ ব্যবহার করা হয় সেটাকে একটু বেকিয়ে রাখা হয়)এর আকারে সাথে ঢাক এর মতো কারুকার্য মধ্যখানে । এটা খুব আধুনিক আর একটু অন্যরকম প্রচলিত নক্সার থেকে ।
এই আংটি টা স্বাভাবিক ভাবে একটু আয়তনে বড় অন্য আংটির তুলনায়, তাই এর আকর্ষণ বেশি । এই আংটি আজ কাল খুব জনপ্রিয় ।
নামের সাথে এর সম্পূর্ণ মিল আছে , আংটির ওপরের দিকের ভাগ খোলা আর এটাই এই আংটি কে আধুনিক আর মার্জিত করে তুলেছে । এই আংটি একবার পরে দেখুন আমরা হলফ করে বলছি আপনি প্রচুর প্রশংসা পাবেন ।
যখন নীলকান্তমণি হিরের সাথে যুক্ত হয় , তার সৌন্দর্য অপরিসীম। সব থেকে সুন্দর হল এই আংটির খোলা মুখের আকার সাথে তিনটে নীলকান্তমণি ।
যদি আপনি বড় আংটি পছন্দ না করেন কিন্তু চাইছেন এমন এক আংটি যা আঙুল জুড়ে থাকে তাহলে এই আংটি টা শুধু আপনার জন্যই আর এটা আপনার সাধ্যের মধ্যেও ।
খুব ভালো করে দেখুন , কিছু অস্বাভাবিক লক্ষ্য করছেন ? হ্যাঁ , এই হিরের সীমারেখা দিয়ে যুক্ত মুক্তর আংটি ঠিক আঙ্গুলের মাঝখানে পরা হয়েছে । এই বিরল আংটি টা আজকাল ভীষণ জনপ্রিয় ।
এই আংটি টা আঙ্গুলে পড়লে আপনার হাত ভীষণ আকর্ষণীয় লাগবে । এর ছোট ছোট হিরে পুরো আংটি জুড়ে, আপনাকে একদম রাজকীয় অনুভব দেবে ।
COMMENTS (0)