Search

Home / Uncategorized / ১০টি গাছ যা আপনার গৃহে ইতিবাচক শক্তি বা পজিটিভ শক্তি কে আকর্ষণ করে ।

১০টি গাছ যা আপনার গৃহে ইতিবাচক শক্তি বা পজিটিভ শক্তি কে আকর্ষণ করে ।

Tanuja Acharya | জুলাই 3, 2018

আমরা দৈনন্দিন জীবনে এমন কিছু মানুষের সান্নিধ্যে থাকি যারা কোনদিন ও খুশি হতে পারে না বা অন্যের খুশি সহ্য করতে পারে না ,এই সব মানুষজন ই নেতিবাচক শক্তি বা নেগেটিভ শক্তি বহন করে । এই সব শক্তি থেকে দূরে থাকতে বাড়িতে কিছু প্রয়োজনীয় গাছ লাগানো দরকার ।

কিছু গাছ ঘর সাজানোর জন্য ব্যবহার করা হয় , কারন তারা শুদ্ধতা বয়ে আনে আর প্রতিটা দিন সুন্দর করে তোলে । যদি আপনার চারপাশে নেগেটিভ শক্তি বিরাজ করে তাহলে আপনার জীবনে ও তার প্রভাব পরবে ।

নিচে কিছু গাছ আর তার গুনাগুন আছে যা আপনার গৃহ শুদ্ধ করে তুলবে এবং নেগেটিভ শক্তি দূরে রাখবে ।

 

১।পিস লিলি- Peace Lily (কুমুদিনী)

পিস লিলি খুব ভাল গাছ বাড়ির এবং অফিস এর জন্য , এই গাছ শুধু রঙ্গিন করে তোলে না জীবন কে বরং বাতাস ও শুদ্ধ করে তোলে । এই গাছ এর পাতা গাঁড় সবুজ আর সাদা ফুল হয় ।

 

২।ইন্ডিয়ান বেসিল (তুলসি)

তুলসি গাছ হিন্দু শাস্ত্রে আর আয়ুরবেদ এ বিশেষ গুনাগুন আছে , এটি বাতাস শুদ্ধ করে এবং গৃহে পজেটিভ শক্তি বহন করে ।

 

৩।আরিকা পাম (Areca Palm)

এই গাছের স্নিগ্ধতা বাতাসে বিশুদ্ধতা আনে , এই গাছ যত্ন করা খুব সোজা। এই গাছ বাড়ির ভিতরে যে কোন কৃতিম আলো তে রেখে আর রোজ জল দিলেই হল ।

 

৪।দ্রাসাএনা (Dracaena)

এটি পৃথিবীর সব থেকে গুরুত্বপূর্ণ গাছের মধ্যে একটি , কারন তার কিছু বিশেষ গুনাগুন এটি জন্য , এটি প্রাকৃতিক আদ্রতা বারায় এবং শুধু ৩% জল যা দেওয়া হয় সেটা গ্রহন করে বাকিটা নিজে থেকে তৈরি করে আদ্রতা দিয়ে ।এটি বাতাসে অক্সিজেন বারায় আর আপনার মন কে শিথিল আর আশাবাদী করে ।

 

৫।স্পাইডার প্ল্যান্ট (Spider Plant)

স্পাইডার প্ল্যান্ট কে বলা হয় বাতাস শুদ্ধ রাখার রক্ষক। পরীক্ষায় বলে এটি বাতাসে ৯০% রাসায়নিক ফর্মালডিহাইড পরিষ্কার করে ।আমরা জানি যে ফর্মালডিহাইড সাধারণ অন্দর দূষণকারী তাই এটি রান্নাঘর বা স্নানের ঘরে রাখা হয় ।

 

৬। উইপিং ফিগ (Weeping Fig)

এই গাছ আপনার গৃহে ক্ষতিকারক বাতাস থেকে মুক্ত করে যেমন ফর্মালডিহাইড , বেঞ্জিন্স,ত্রিক্লরইথেলিন্স। এটি সূর্যের আলোতে রাখতে বলা হয় তার ভাল বাড়ন্তর জন্য ।

 

৭। মানি প্ল্যান্ট (Money Plant)

এটি কে বলা হয় সুবর্ণ পঠন বা রূপালী ভল । ফেন সুই তে বলে এই গাছ পজিটিভ শক্তি বহন করে আর সমৃদ্বি আনে । এটি লতানে গাছ । এই গাছ বাড়ির কোনে লাগাতে হয় এর ফলে মানসিক চাপ আর নেগেটিভ শক্তি কম করে ।

 

৮। লাকি ব্যাম্বু (Lucky Bamboo)

এই গাছ পুরো এশিয়া তে ব্যবহার করা হয় সৌভাগ্যের প্রতীক বলে ।এটি বাড়িতে সুন্দরয্য ও বজায় রাখার জন্য ব্যবহার  করা হয় আর এটি খুব গুরুত্বপূর্ণ ফেন সুই তে-এই গাছ সৌভাগ্য ও সমৃদ্বির প্রতীক ।

 

৯। আলএভেরা- ঘৃতকুমারী (Aloevera)

আলএভেরা গাছ পজিটিভ শক্তি আর  আনে সমৃদ্বি ,এটি আরোগ্য করতে সাহায্য করে।এই গাছ রাতেও অক্সিজেন দেয় আর CO2 ও গ্রহন করে, এর জন্য বাতাস পরিশুদ্ধ হয় আর রাতে ভাল ঘুম আনে।

 

১০। সেজ (Sag)

এই গাছে খুব ভাল বাতাস পরিশুদ্ধ করার ক্ষমতা আছে যা নেগেটিভ শক্তি দূরে রাখে , এই গাছ পজিটিভ শক্তি বহন করে আর ঔষধি গুন আছে।

 

Tanuja Acharya

BLOG TAGS

Uncategorized

COMMENTS (0)

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।