Home / Women Health Care Tips in Bengali / ১০ টি সাবধানতা যা সিজারিয়ান ডেলিভারির পরে নেওয়া আবশ্যক
স্বাভাবিক ডেলিভারির থেকে সিজারিয়ান ডেলিভারি সারতে অনেক সময় নেয় , মহিলাদের পেটে অনেক সেলাই পরে যার ফলে পুরোপুরি সুস্থ হতে বেশ কিছুটা সময় লাগে। সাধারণত বেশিরভাগ মহিলাদের ৪-৬ সপ্তাহ লাগে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে সিজারিয়ান ডেলিভারির পরে ।
এখনে কিছু জরুরী সাবধানতার কথা উল্লেখ আছে যা মেনে চলা আবশ্যক যদি আপনার সিজারিয়ান ডেলিভারি হয়ে থাকে।
Table of Contents
এই সময় কাউকে আপনার মনের জোর দেখানোর দরকার নেই , যদি ব্যাথা হয় সঙ্গে সঙ্গে নিদির্ষ্ট সময় অন্তর চিকিৎসক এর পরামর্শ নিয়ে ব্যাথা কমানোর ওষুধ নিন , এই ব্যাথার দরুন জ্বর বা সংক্রমণ হতে পারে যা এড়িয়ে চলাই ভালো ।
যতখানি পারবেন শরীর কে বিশ্রাম দিন যাতে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারেন । একদিকে পাশ ফিরে শোবেন কারণ পেটে ভর দিয়ে বা উপুর হয়ে শুলে সেটা আপনার জন্য বেদনাদায়ক হবে ।
প্রথমে খুবই কষ্ট হবে কিন্তু যদি আপনি ২৪ ঘন্টার মধ্যে কারোর সাহায্য নিয়ে আস্তে আস্তে হাটা শুরু করতে পারেন তাহলে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারবেন ।
আপনার ডেলিভারির পর , রক্তপাতের দিকে বিশেষ লক্ষণ রাখুন , এটা কে বলে লোচিয়া । ক্রমশ দিনে দিনে এর পরিবর্তন লক্ষ্য করবেন , রঙে , আর রক্তপাতের পরিমানে ।
প্রচুর পরিমানে ফাইবার জাতীয় খাবার খান এতে কোষ্ঠকাঠিন্য আর অ্যাসিডিটি কম হবে। এই সময় যতটা পারবেন বাইরের খাবার এড়িয়ে চলার চেষ্টা করবেন ।
আপনার ক্ষত জায়গাটা পরিষ্কার পরিছন্ন রাখা খুব জরুরী , সব সময় হাত ধুয়ে ক্ষত জায়গা স্পর্শ করবেন যাতে সংক্রমণ না ছড়ায় । যদি কোনও সবুজ রঙের তরল পদার্থ বেড়তে দেখেন ক্ষত জায়গা থেকে বা লাল হয়ে থাকে জায়গাটা তাহলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিন ।
আপনার শারীরিক কার্যকলাপ কে সীমিত রাখুন আপনার শৌচাগারে যাওয়া আর বাচ্চা দেখাশোনার মধ্যে । বেশি কাজকর্ম করবেন না ফলে আপনার সুস্থ হতে আরও সময় লাগবে । ডেলিভারির পরেই ব্যায়াম করবেন না এতে ফল খারাপ হতে পারে ।
বেশির ভাগ মহিলারা ডেলিভারির পরে মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পরে , কোনো কিছু ভালো না লাগার ভাব অথবা বিষণ্ণ থাকা , এই সব হলো প্রসব কালীন কারণ তাই এই নিয়ে বেশি চিন্তা করা উচিত না । কিছুদিন পর নিজে থেকেই এই বিষন্নতা ভাব চলে যায় ।
আপনার পেট আপনার স্বাভাবিক জায়গায় ফিরে আসবে । বেল্ট ব্যবহার থেকে বিরত থাকুন , এতে পরবর্তী কালে হার্নিয়া হতে পারে ।
বাচ্চার বিছানা একদম আপনার হাতের কাছে রাখুন যাতে রাতে আপনি খুব সহজে উঠে বাচ্চাকে খাওাতে পারেন ।
বেশিরভাগ চিকিৎসক মহিলাদের ডেলিভারির পরে যৌনমিলনের পূর্বে কমপক্ষে 6 সপ্তাহ অপেক্ষা করার পরামর্শ দেয় , রোগীর অবস্থা অনুযায়ী আরো বেশি সময় লাগতে পারে।
Image Source: chicco, versus technology, flair.be, isna, what to expect when you’re expecting, medstoreland, wikihow, tportal, india today
COMMENTS (0)