Home / Women Health Care Tips in Bengali / ৫টি ঘরোয়া পদ্ধতি গোড়ালির ফাটা রোধ করার
ফাটা গোড়ালি খুব বেদনাদায়ক আর মহিলাদের কাছে সেটা এক দুঃস্বপ্নের কারণ। পায়ের গোড়ালি শুষ্ক হয়ে যায় কারন প্রাকৃতিক তৈলাক্ত ভাব হারায়। শুধু চামড়া শুষ্ক আর পাতলা হয়ে যায় না সাথে হয় লাল ভাব, চুলকানি,জ্বালা, আর চামড়া উঠে যাওয়া । পায়ের ঠিক মতো যত্ন না নেওয়া তে আর্দ্রতা কমে যায়,অতিরিক্ত দূষণের কারণে এবং কিছু পায়ের রোগ যেমন একজিমা (eczema), সারিওসিস (psoriasis) এই সব গোড়ালি ফাটিয়ে দেয় আর শুষ্ক করে তোলে ।
নিচে কিছু ঘরোয়া পদ্ধতি দেওয়া আছে পায়ের গোড়ালি ফাটা থেকে বাঁচানোর আর সুন্দর করে তোলার যাতে আপনি সানন্দে বাইরের জগতে নিজেকে মেলে ধরতে পারেন
Table of Contents
হালকা অ্যাসিড যা ভিনিগার এ আছে তা মৃত চামড়া কে নরম করে আর সহজেই উঠে আসতে সাহায্য করে । শুষ্ক চামড়া উঠে আসলেই সুন্দর চামড়া গজায়। শুধু এর জন্য আপনার লাগবে গামলা, উষ্ণ জল আর আপেল সাইডার ভিনেগার ।
কি করে ব্যাবহার করবেন ?
গামলায় ৩-৪ কাপ উষ্ণ জল ভরে নিন, তাতে ১ কাপ আপেল সাইডার ভিনিগার দিন আর তাতে ১৫ মিনিট পা ডুবিয়ে রাখুন চামড়া ওঠার আগে । ভাল ফল পাওয়ার জন্য এক দিন ছাড়া আবার করুন ।
হাইড্রোজেনেটেড সাদা তেলে যে ফ্যাট আছে তা গোড়ালি কে নরম করে আর ফাটা গোড়ালি সারিয়ে তোলে।
কি করে ব্যাবহার করবেন ?
ভালো করে পায়ের গোড়ালি ধুয়ে নিন আর তোয়ালের দ্বারা শুকিয়ে নিন।তারপর ২ চামচ সাদা তেল গোড়ালি তে এমন করে লাগান যাতে ভিতরে তেল ঢোকে তারপর একটা মোজা পরে নিন। সারারাত এভাবে শুয়ে থাকুন, সকালে উঠে ভালো করে পা ধুয়ে ফেলুন।
বেকিং সোডা একটি খুব সাধারণ ব্যবহৃত এক্সফোলিয়েন্ট (exfoliant) যা মৃত কোষ অপসারণ করতে সাহায্য করে আর এটি লাগলে জ্বালাভাব কম হয়।
কি করে ব্যাবহার করবেন ?
একটা গামলায় ৩/৪ ভাগ উষ্ণ গরম জল দিন তাতে ৩ চামচ বেকিং সোডা দিন আর পুরপুরি মিশিয়ে নিন সোডা। তারপর তাতে পা ডুবিয়ে রাখুন ১০-১৫ মিনিট তারপর তুলে নিয়ে পা টা ভালো করে ঘষুন, প্রত্যেক সপ্তাহে করুন ভালো ফল পাওয়ার জন্য ।
চালের গুড়ো ঘরোয়া পদ্ধতি পায়ের মৃত চামড়া পরিষ্কার করতে, এটা চামড়া কে পরিষ্কার করে মসৃণ আর নরম করে ।
কি করে ব্যাবহার করবেন ?
একটি বাটিতে ৩-৪ চামচ চালের গুড়োর সাথে একটু ভিনিগার আর একটু মধু মিশিয়ে ঘন মিশ্রণ বানান। নিজের পা ১০-১৫ মিনিট উষ্ণ গরম জলে চুবিয়ে রাখুন তার পর মিশ্রণ টা লাগিয়ে ভালো করে ঘষতে থাকুন যাতে মৃত কোষ গুলো উঠে যায়। এই পদ্ধতি সপ্তাহে ২-৩ বার করুন ভালো ফল পাওয়ার জন্য ।
আপনার গোড়ালি লিস্টারিন এ ভিজিয়ে রাখলে শক্ত মৃত চামড়া গুলিক নরম হয়। লিস্টারিন এন্টিসেপটিক এর কাজ করে আর গোড়ালি নরম করে কারণ এতে আছে phytochemicals (ফাইটোকেমিক্যালস) যেমন মেন্থল (Menthol) আর থাইমল (Thymol)।
কি করে ব্যাবহার করবেন ?
এক কাপ লিস্টারিন, ২ কাপ সাদা ভিনিগার আর ২ কাপ জল মিশিয়ে নিন আর পা ১০-১৫ মিনিট ডুবিয়ে রাখুন, ভালো করে পা ঘোষে নিন যাতে মৃত কোষ গুলো সরে যায় । এর পরে ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়ে একটু ক্রিম লাগিয়ে নিন ।
COMMENTS (0)