Search

Home / Women Health Care Tips in Bengali / ৫টি সহজ উপায়ে স্তন এর খেয়াল রাখুন

৫টি সহজ উপায়ে স্তন এর খেয়াল রাখুন

Tanuja Acharya | আগস্ট 23, 2018

বেশিরভাগ মহিলারা নিজেদের স্বাস্থ্যের যত্ন নিতে পারেন না তাদের দৈনন্দিন জীবনের ব্যস্ততার জন্য । অনেক সময় দেখা গেছে সময়ের অভাবের জন্য মহিলারা অফিস বা অন্য কোনো জায়গায় সঠিক ভাবে তৈরি হয়ে যেতে পারেন নি । তাই এমন মহিলা সত্যি খুঁজে পাওয়া মুশকিল যিনি শত ব্যস্ততা সামলে নিজের স্তনের সঠিক যত্ন নিয়ে থাকেন , যা মহিলাদের শরীরের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ ।

এখানে কিছু উপায় দেওয়া হলো যার দ্বারা আপনি খুব সহজে স্তনের যত্ন নিতে পারেন-

 

১। সঠিক মাপের ব্রা নির্বাচন করা

যখন আপনি ব্রা কিনবেন তখন আপনার দুটো জিনিস খেয়াল রাখতে হবে – আপনার বয়স আর কোথায় পরবেন । যদি আপনি বাড়িতে থাকেন তাহলে সুতির ব্রা ব্যবহার করুন আর বাইরে গেলে নরম প্যাড এর ব্রা ব্যবহার করুন । সঠিক মাপ ছাড়া ব্রা পড়লে আপনার নানা রকম সমস্যা হতে পারে যেমন স্তনে ব্যাথা , লাল ভাব , ত্বকে জ্বালা ভাব, আর নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া। আপনার স্তনের আকার মা হওয়ার পর , ঋতুচক্র বন্ধ হওয়ার পর   এবং ওজন বৃদ্ধির ফলে পরিবর্তিত হতে পারে । তাই খুব জরুরী সঠিক মাপের ব্রা নির্বাচন করা ।

 

২। রাতে শোয়ার সময় ব্রা ব্যবহার করবেন না

আপনি যদি রাতে ঘুমানোর সময় ব্রা পরে থাকেন তাহলে আপনার শরীরের রক্ত সঞ্চালন প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হবে । রাতে ব্রা পরে শুলে ঘাম জমে জীবাণু সংক্রমণ হতে পারে । তাই রাতে ব্রা পরে শোবেন না, আপনার স্তন কে ব্রা এর আবরণ থেকে মুক্ত রাখুন হাওয়া চলাচলের জন্য।

 

৩। অপরিষ্কার ব্রা থেকে দূরে থাকুন

আমাদের অনেকের প্রায়ই নির্দিষ্ট কিছু জামাকাপড় একাধিক বার পরার একটি প্রবণতা থাকে , কিন্তু এই জামাকাপড় এর নীচে পড়া অন্তর্বাস কখনোই না ধুয়ে একের অধিক বার ব্যবহার করা উচিত নয়। অন্তর্বাস না ধুয়ে পড়লে আপনার অজান্তে সেই সমস্ত অন্তর্বাস জীবাণু, ছত্রাক, তেল, এবং ঘাম এর সংস্পর্শে এসে ত্বকের বিভিন্ন সমস্যার সৃষ্টি করে । তাই সব সময় অন্তর্বাস একবার ব্যবহার করে ধুয়ে পুনরায় ব্যবহার করুন ।

 

৪। প্রতিদিন আপনার স্তন ধোবেন

মনে রাখবেন শরীরের অন্য ভাগের মতো আপনার স্তন আর বুকের অংশ পরিস্কার রাখা উচিত । আপনার স্তন প্রতিদিন সাবান আর পরিস্কার জল দিয়ে ধোবেন । কারণ এই সব জায়গা অন্তর্বাসে ঢাকা থাকে বলে এখানে অনেক বেশি আর্দ্রতা থাকে তাই সহজেই জীবাণু আক্রমণ করে। তাই এই জায়গা সবসময় পরিষ্কার আর শুকনো  রাখুন ।

 

৫। স্তনের কাছে কোনও রকম ফোলা ভাব এড়িয়ে যাবেন না

যদি আপনি কোনও রকম পরিবর্তন বা অস্বস্তি বোধ করেন স্তনের কোথাও যেমন স্তনের চারপাশে মাংসপিন্ড এর মত কিছ ফোলা ভাব অথবা প্রায়শয় স্তনে কোনও সমস্যা অনুভব করেন তাহলে সঙ্গে সঙ্গে চিকিৎসক এর পরামর্শ নিন । এটা কোনও বড় অসুখের উপসর্গ হতে পারে। সঠিক সময় চিকিৎসা শুরু করলে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠার সুযোগ থাকে ।

 

Image source: medela,david wolfe, the breast care site, dirty diaper laundary, island hospital

Tanuja Acharya

COMMENTS (0)

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।