৭টি কার্যকারী ব্যায়াম আপনার স্তন কে দৃঢ় করার জন্য
Tanuja Acharya | আগস্ট 28, 2018
SHARE
স্তন মহিলাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অংশ। মহিলাদের শরীরের এই অংশ ৮ -১০ বছর বয়স থেকে বৃদ্ধি পেতে শুরু করে যা ২০ বছর বয়স অবধি চলতে থাকে ।
কিন্তু অতিরিক্ত ওজন আর অস্বাস্থ্যকর জীবনযাপনের জন্য স্তনের আকার এবং মাপ দুটোই পরিবর্তিত হতে থাকে এবং ক্রমশঃ স্তন ঝুলে পরে । এখানে কিছু ব্যায়াম আছে যা করলে স্তন সুন্দর,সুঠাম আর দৃঢ় হয়ে ওঠে ।
Table of Contents
১। কোবরা ভঙ্গি
পেটের উপর ভর দিয়ে পা দুটো ছড়িয়ে দিন
হাতের চেটো গুলো কে আলগাভাবে বুকের সমান বরাবর রাখুন
এর পর হাতের চেটোর সাহায্য নিয়ে শরীরের ওপরভাগ টা তুলুন
এই ভাবে আগের অবস্থানে ফিরে গিয়ে আবার সেটা পুনরায় করুন
২। পুস আপ
প্রথমে প্লাঙ্ক (তক্তার মত সোজা) অবস্থানে আসুন
আপনার হাতের আর পায়ের সাহায্য নিয়ে , আপনার শরীরকে ওপর দিকে তুলে আবার নীচের দিকে ফিরে আসুন , এটা করার সময় মনে রাখবেন আপনার পিঠ যেন শক্ত থাকে
এই ভাবে শরীর কে ওপর নিচে করতে থাকুন
৩। ডাম্বেল চেস্ট প্রেস
দু হাতে দুটো ডাম্বেল নিয়ে বেঞ্চ অথবা বড় বল এর এক কোনায় বসুন
নীচের দিকে নিজেকে রাখুন যাতে আপনার পিঠ সোজা হয়ে ঝোলে
বেঞ্চে বা বল এর চাপ এর জন্য, নিজের দিকে আপনার হাতটি টানুন এবং আপনার কোমরকে নীচের দিকে মোড়ান যাতে চাপ আপনার উপরের দিকে থাকে
এই ভাবে পুনরায় করুন
৪। মেডিসিন বল সুপারম্যান
চিত হয়ে শুয়ে , বল টাকে দু হাত দিয়ে ধরুন , আর বাইরে হাত প্রসারিত রাখুন । আপনার ঘাড় আর পিঠ সোজা রাখুন ।
আপনার পা উপরে টানুন এবং আপনার শরীর কে আপনার পিছনে ভর দিয়ে তুলে ধরুন ।
আপনার ঘাড় যতটা সম্ভব টেনে রাখুন
৫। ডাম্বেল পুল ওভার
এটা করতে গেলে , একটা বেঞ্চ বা বল এর উপর বসুন , দুটো মাঝারি আকারের ডাম্বেল বা হালকা ডাম্বেল নিন ।
আপনার পা আর পায়ের চেটো ৯০ ডিগ্রি কোনে রাখুন , আর ডাম্বেল গুলো দু হাত দিয়ে ওপরে তুলে ধরুন
এবারে হাত দুটো ওপরে তুলুন আর আপনার ঘাড়ের পেছনে নিয়ে আসুন আর আপনার ঘাড় আর পিঠ সোজা রাখবেন
এবার আবার আগের অবস্থানে ফেরত গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিন এবং পুনরায় করুন
৬। কেবেল ক্রস ওভার
জিম এ এই মেশিন এ আপনার মাথার উপর প্রতিটা তার ভালো করে ধরুন , সামনে এগিয়ে আসুন আর হাত দুটো প্রসারিত করে লিভার গুলো কে টেনে নিয়ে যান আগে আর কোমর কে সেই সাথে একটু মোচড় দিন
নিজের কনুই কে অল্প বেঁকিয়ে কেবেল টা আপনার কাছে টানুন যতক্ষণ না বুকে চাপ পরছে
আবার আগের অবস্থানে ফিরে যান , ৫ সেকেন্ড থেমে আবার করুন
৭। বাটারফ্লাই মেশিন
জিম এ বাটারফ্লাই মেশিনের উচ্চতাকে আপনার উচ্চতা আর স্তর এর সমান রাখুন
পেছন দিকে পিঠে হেলান দিয়ে , ভালো করে হাতল গুলো ধরুন
নিজের পুরো শক্তি দিয়ে বুকের কাছে হাতল গুলো নিয়ে আসুন
COMMENTS (0)