Search

Home / Uncategorized / ৫ টা মেক আপ তোলার ঘরোয়া উপায়

৫ টা মেক আপ তোলার ঘরোয়া উপায়

Tanuja Acharya | আগস্ট 3, 2018

যখন আপনি কোন পার্টি থেকে আসবেন তখন আপনার এক বিশাল বড় কাজ হয় মেক আপ তোলা । মেক আপ তোলা সব থেকে কষ্টকর কাজ । পুরো মেক আপ টা মুখের থেকে তুলতে বার বার মুখ ঘষতে থাকি আমরা, আর এর ফলে ত্বকের ওপর অনেক অত্যাচার করা হয়   আমরা  ভুলে যা ত্বকের ওপর করা এত অত্যাচার এর ফলে ত্বক রুক্ষ হতে পারে তাই আমাদের উচিত সঠিক উপায়ে মেক আপ তুলে ত্বকের যত্ন নেওয়া

যদি আপনি প্রাকৃতিক পদ্ধতি তে মেক আপ তুলতে চান আপনার মুখ থেকে তাহলে সেই পদ্ধতি আপনার ত্বকের ও খেয়াল রাখবে । তাহলে আর কিছু না ভেবে এবার থেকে মেক আপ তুলতে এই পদ্ধতিগুলো ব্যহার করুন।

১। দুধ

দুধ শুধু আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী নয়  স্বাস্থ্যের সাথে সাথে মাদের ত্বকের জন্যসমান উপকারী । দুধ আমাদের  ত্বক কে উজ্জ্বল করে তোলে । আপনি কি রুপ কথার গল্প শোনেননি যেখানে রানীরা দুধ দিয়ে মুখ ধুত ? উজ্জ্বল ,নরম আর স্বাস্থ্যকর ত্বকের রহস্য যা রাজ পরিবারের রানীর  ব্যবহার করত তা হল দুধ । দুধ ত্বক কে কোমল আর প্রাকৃতিক আর্দ্রতা দেয় ।

ডঃ ইন্দু বালানি দিল্লীর একজন বিখ্যাত ত্বক্-বিশেষজ্ঞ , ওনার কথানুযায়ী  যদি আপনার ত্বক তৈলাক্ত হয় আর আপনি যদি চড়া মেক আপ তুলতে চান মুখ থেকে তাহলে একটু অলিভ এর তেল দুধে মিশিয়ে মুখে লাগান এবং  কিছুক্ষণ রেখে তুলো বা নরম কাপড় দিয়ে মুখ মুছে নিন । চোখের মেক আপ তুলতে তুলো দুধে ভিজিয়ে চোখের ওপরে নিচে ভালো করে লাগান  । এর পর চোখ ভালো করে ধুয়ে নিন ।

 

২। নারকেল তেল

নারকেল তেল আপনার ত্বক আর চুলের জন্য খুবই কার্যকারী । এই তেল যেকোনো ওয়াটার প্রুফ মেক আপ অথবা জলে নষ্ট হয়না এমন মেক আপ  তুলে দিতে পারে । ডঃ রিমা আরোরা , মেডিক্যাল ফেসিয়াল হেড , ককুন নান্দনিক রূপান্তর কেন্দ্র, উনি বলেছেন নারকেল  এ তিনটি উপকারী ফ্যাটি অ্যাসিড আছে আর আছে অসংখ্য অ্যানটিমাইক্রবিয়াল বৈশিষ্ট্য । এর কার্যকারী উপাদান ত্বকের আর শরীরের আর্দ্রতা বজায় রাখে ।

 

৩। শসার প্রতিলেপন

ডঃ ইন্দু বালানি বিশ্বাস করেন বাজারে যে সব মেক আপ রিমুভার পাওয়া যায় সেই সবে শসার রস আছে । তাই তিনি বলেন শুধু শুধু টাকা না খরচা করে শসার সাথে নারকেল তেল বা অলিভ এর তেল মিশিয়ে সেটা মিক্সার এ বেঁটে নিয়ে নিজের মুখে লাগান । শসার এই পেস্ট ত্বক কে কোমল বানায় এবং মেক আপ তুলতেও সাহায্য করে । শশা আমাদের শরীরের তাপ নিয়ন্ত্রণ করতে সক্ষম তাই মেক আপ তোলার সময় হওয়া জ্বালাভাব কম করে

 

৪। বেকিং সোডা আর মধু

তৈলাক্ত অথবা শুষ্ক যে কোনো ত্বকের যে কোনো মেক আপ তুলে দিতে সক্ষম এই বেকিং সোডা আর মধুর মিশ্রণ একটু মধু নরম কাপড়ে নিয়ে তাতে অল্প বেকিং সোডা দিন ,আর এই কাপড়ের  দ্বারা মুখের মেক আপ তুলুন । অপ্রাকৃতিক উপায়ে মুখের মেক আপ তুললে সেটা ত্বকের ক্ষতি করে , ত্বক তার প্রাকৃতিক কোমলতা হারায় ।

 

৫। বাচ্চাদের তেল বা বেবি অয়েল

চোখের মাস্কারা তুলতে খুব বেগ পেতে হয় তাই মাস্কারা তোলার সহজ উপায় হলো বেবি অয়েলকয়েক ফোঁটা বাচ্চাদের তেল বা বেবি অয়েল শুধু মাস্কারা না আপনার মুখের পুরো মেক আপ তুলে দিতে পারে । বাচ্চাদের এই তেল এতো ভালো করে মেক আপ তুলে দেয় আপনি বুঝতেই পারবেন না আপনি আগে মেক আপ করেছিলেন কিনা ।

এই ঘরোয়া প্রাকৃতিক পদ্ধতি খুব কম দামের আর খুবই কার্যকরী । এটা আপনার ত্বকের জন্য উপকারী । সব সময় মনে রাখবন আপনি আপনার ত্বকের যত খেয়াল রাখবেন ত্বক আরও বেশি উজ্জ্বল হবে ।

Tanuja Acharya

BLOG TAGS

Uncategorized

COMMENTS (0)

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।