Search

Home / Uncategorized / ৯টি আধুনিক কারুকার্য সোনার গয়নায়

৯টি আধুনিক কারুকার্য সোনার গয়নায়

Tanuja Acharya | আগস্ট 7, 2018

লাল শাড়ী ,সোনার গয়নায় সজ্জিত , পদ্মের উপর বিরাজমান পাশে সাদা লক্ষ্মী পেঁচা , শ্রী লক্ষ্মী ঠাকুর আমাদের হিন্দু পরিবারে পূজিত যুগ যুগ ধরে । তাই সোনা হিন্দু পরিবারে সুখ ও সমৃদ্ধির প্রতিক । আমরা যে কোনও শুভ অনুষ্ঠানে সোনা কিনি । যেমন ধান্তেরাস , হিন্দুদের এমনই একটা উৎসব যা সোনা কেনা ছাড়া অসম্পূর্ণ । যদি আপনি সোনা নেকলেস বানাবেন ভাবছেন তাহলে এই সব নতুন আর আধুনিক কারুকার্য আপনার কে সাহায্য করবে ।

 

১। সহজ সোনার কারুকার্য নেকলেস

এই সুন্দর নেকলেস টা সোনার স্বচ্ছতা আর সৌন্দর্য কে প্রকাশ করে । এই নেকলেস যে কোনও কারুকার্যের করা যায় যেমন পাতা , ফুল , ফুলের কুড়ি । নেকলেস এর চেন টা সরু হতে হবে যাতে সব কারুকার্য  সুন্দর আর সূক্ষ্ম ভাবে হয় আর আপনাকে পড়লে ভালো মানায় ।

 

২। হালকা ওজনের সোনার নেকলেস

এই রকমের গয়না পরা হয় ছোট অনুষ্ঠান , পার্টি , গেট টূ গেদার এ । এই সূক্ষ্ম পাতার কারুকার্য ভারতীয় জীবন যাপন আর পাশ্চাত্যর অনন্য সাদৃশ্য। এই রকম নেকলেস গুলো খুব সূক্ষ্ম আর হালকা হয় ।

 

৩। কুন্দন চোকার নেকলেস এর কারুকার্য

কুন্দন এর কাজ করা সোনার নেকলেস আজ কাল সবাই খুব পছন্দ করছে আর এটা কে মানা হয় রাজকীয় কারুকার্য বলে । কুন্দন এর গয়না খুব দক্ষ কারিগর ছাড়া বানানো মুশকিল কারণ এতে অমূল্য পাথর , মুক্ত আর সোনা খোদাই করা থাকে । এই গয়না একটু ভারি কিন্তু পড়লে একদম রাজকীয় লাগে।

 

৪। সোনা আর রুবি পেন্ডেণ্ট নেকলেস

যদি আপনি এক অতুলনীয় সংমিশ্রণ চান আপনার গয়নায় তাহলে সোনা আর রুবি দিয়ে তৈরি এই গয়না আপনার জন্য । রুবির ঝলকানি আর সোনার বিশুদ্ধতা এই গয়না কে  অন্যতম করে তুলেছে অন্য কারুকার্যের থেকে । এই গয়নার অনবদ্য কারুকার্য ওম আর পদ্ম একে শুদ্ধ আর ধার্মিক করে তুলেছে ।

 

৫। সোনার কয়েন নেকলেস

সোনার কয়েন নেকলেস কে বলা হয় “কাসুমালা “ কাসু মানে কয়েন আর মালা মানে নেকলেস । এই নেকলেস  ঐতিহ্য ও সভ্যতার অলঙ্ঘনীয় সম্পর্কের প্রতীক । এই নেকলেস বিবাহ আর অন্য অনুষ্ঠান এর জন্য একদম অনবদ্য

 

৬। ময়ূর এর কারুকার্য করা স্টেপ বা ধাপ নেকলেস

স্টেপ বা ধাপ নেকলেস আজকাল খুব জনপ্রিয় ফ্যাশন জগতে আর যখন এই হারের ৪ টে ধাপ এর সাথে একটা ময়ূর এর সাদৃশ্য কারুকার্য হয় তখন সেটা আরো বেশি সুন্দর হয়ে যায় । ময়ূর এর এই কারুকার্য সাথে মুক্তর সাদৃশ্য আর সোনার কাজ মহিলাদের মন জয় করে নিয়েছে ।

 

৭। মিনাকারি নেকলেস

মিনাকারি রাজস্থান এর গয়না । এর কারুকার্য করা হয়  মেটাল এর ওপরে অনেক রঙের ব্যহারের দ্বারা যা এই গয়না কে আরও  সুন্দর আর রঙ্গিন করে তুলেছে । এই কারুকার্যের গয়না  শাড়ী বা অন্য পোশাকের সাথেও সুন্দর লাগে পড়লে ।

 

৮। বাজিরাও মাস্তানি নেকলেস

এই নেকলেস তৈরি হয়েছে যোদ্ধা রাজকুমারি “মাস্তানি” কে স্মরণ করে । এই সোনার গয়না গরিমা এবং শ্রেষ্ঠত্ব এর প্রতিক । এই গয়না পড়লে আপনার সাজ হয়ে উঠবে রাজকীয় আর এটা ভালো লাগবে শাড়ী বা লেহেঙ্গার সাথে ।

 

৯। মুক্ত আর হিরের সোনার নেকলেস

মুক্ত নিজেই খুব সূক্ষ্ম , আর যখন সোনা আর হিরের সাথে মিলিত হয় তখন এর সৌন্দর্য অতুলনীয় হয়ে ওঠে যা ভাষায় প্রকাশ করা যায় না । একটা সর্বোত্তম মুক্তর নেকলেস রাজ পরিবারের অবিচ্ছেদ্য অংশ। এই নেকলেস শৈলী এবং রাজকীয়তার মেলবন্ধন ।

 

Image Source: PN Gadgil,amazon,com,pinterest,stylesatlife,stylecraze

Tanuja Acharya

BLOG TAGS

Uncategorized

COMMENTS (0)

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।