Home / Women Health Care Tips in Bengali / ত্বকের ক্যান্সারের লক্ষন আর কারণসমূহ
মহিলারা চিরকালই তাদের সৌন্দর্যর ব্যাপারে মনোযোগী,এই রুপ চর্চার জন্য তাঁরা ত্বকে অনেক কিছু ব্যবহার করে থাকেন নিজেকে সুন্দর দেখানোর জন্য । কিন্তু ত্বকের ভিতর থেকে যত্ন নেওয়া বেশি গুরুত্বপূর্ণ । তাহলে অনেক রকম ত্বকের রোগ থেকে নিষ্কৃতি পাওয়া যাবে নয়তো এই বিভিন্ন ধরণের ত্বকের রোগ ভবিষ্যতে মারাত্মক আকার নিতে পারে ।
ত্বকের ক্যান্সার মানব দেহে সংঘটিত বিভিন্ন ক্যান্সার এর মধ্যে হওয়া সব থেকে সাধারণ রকমের ক্যান্সার যা মানুষের চামড়া বা ত্বকে হয় । যখন ত্বকের কোষগুলি অস্বাভাবিক ভাবে বেড়ে যায় তখন সেটা মাংস পিন্ডের আকার নেয় । এটা কে বলা হয় টিউমার যা পরবর্তী কালে ক্যান্সারের আকার নেয় যদি তাতে ম্যালিগন্যান্ট কোষ উপস্থিত থাকে ।এই কোষ সারা শরীরের মধ্যে ছড়িয়ে, যেমন হাড়, টিস্যু এবং রক্ত এর মাধ্যমে অন্যান্য অঙ্গকে প্রভাবিত করে । সুতরাং প্রাথমিক পর্যায়ে সনাক্তকরণ এই অসুখকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।
Table of Contents
যে সব মানুষ তাড়াতাড়ি ত্বকের ক্যান্সার এ আক্রান্ত হতে পারেন তারা হল:
ত্বকের ক্যান্সারের লক্ষন বুঝে গেলে সেটা চিকিৎসা করতে সুবিধা হবে
এটা ক্যান্সারে সারা বিশ্ব জুড়ে মানুষ বেশি আক্রান্ত হচ্ছে । এটা দেখতে কিছুটা গোলাপি ঢিপির মতো বা মাংস পিন্ডের মতো । এটার মাঝখানে একটা গর্তের মতো থাকে । এটা বেশির ভাগ ক্ষেত্রে মাথা বা ঘাড়ের কাছে হয় । অন্য ক্যান্সারের মতো , এটা শরীরের অন্য অংশে তেমন ভাবে ছড়িয়ে পড়েনা , এই ক্যান্সার কোষ খুব ধীরে ধীরে বৃদ্ধি পায় .
এই ধরনের ত্বক ক্যান্সার মুখ, ঘাড়, কান এবং হাতে বেশি হয় যা সূর্যের আলোতে বেশি উন্মুক্ত থাকে । যাদের দিনের বেশিরভাগ সময় বাইরে সূর্যের আলোতে কাটাতে হয় , তাঁরা এই ধরনের ত্বক ক্যান্সারে আক্রান্ত হয় যা বেশিরভাগই আপনার ত্বকের বাইরের আস্তরণকে প্রভাবিত করে। এটি বেসাল সেল কার্সিনোমার চেয়ে আরও মারাত্মক এবং অন্যান্য শরীরের অঙ্গগুলিতে অবিলম্বে ছড়িয়ে পড়ে। এটি একটি লাল বিন্দুর মত দেখতে এবং খুব আঁশযুক্ত মনে হয় ।
ত্বকের তিন রকমের ক্যানসারের মধ্যে এটা বেশি ক্ষতিকারক এবং খুব বিরল , কিন্তু তাও এর ফলে অনেক মানুষের মৃত্যু হয়েছে বিগত কয়েক বছরে । এটা বেশির ভাগ পুরুষ আর মহিলাদের সেই সব জায়গায় হয় যা সূর্যের আলো পায় না যেমন – পা , বাহু , গোড়ালি , গুপ্তাঙ্গ , মলদ্বার আর নখের গোঁড়া । এটা দেখতে বাদামি রঙের দাগের মতো । নতুন কোনও আঁচিল বয়েস কালে দেখা গেলে যাতে ব্যাথা আর রক্তপাত হচ্ছে তাহলে তাড়াতাড়ি চিকিৎসক এর পরামর্শ নেওয়া উচিত ।
আরও একটা উপায় যার থেকে বোঝা যাবে মেলানোমা ক্যান্সার এর লক্ষণ , সেটা হল – ‘ABCD’
Asymmetric in shape (সামঞ্জস্যহীন আকার )
with an irregular Border ( সাথে অনিয়মিত রেখা )
with a mixture of Colors like blue, red, tan or brown (সাথে নানা রকম রঙের মিশ্রন যেমন লাল,নীল, তামাটে , আর বাদামি )
along with a Diameter of 6mm (আকার ৬মিমি)
আপনি সত্বর চিকিৎসক এর পরামর্শ নিন যদি কোনও অস্বাভাবিক কিছু ত্বকে লক্ষ্য করেন , কখনও ত্বকের ক্যান্সার এর ঢিপি ভুল করে আমরা ফোলা ভাব ভাবি যা কখনও সারে না তাই সঠিক ভাবে এর লক্ষণ বুঝতে হবে যাতে জটিলতা এড়ানো যায় ।
কিছু প্রযুক্তি যেমন বিকিরন থেরাপি বা রেডিয়েশন থেরাপি , বিভিন্ন ওষুধ আজ ত্বকের ক্যানসার এর চিকিৎসা করতে সাহায্য করে যদিও এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে । আরও কিছু উপায় হলো এই অসুখ থেকে বাঁচার যেমন রোদে কম বেরোনো, সানস্ক্রিন লাগানো , লিপ বাম ব্যবহার করা ঠোঁটে , চোখে চশমা পড়ুন যা সূর্যের আলো থেকে রক্ষা করবে , রাসায়নিক পন্য এড়িয়ে চলুন ।
Image source: pixabay, wikimedia, wikipedia commons, flickr, pexels
COMMENTS (0)