Search

Home / Kids Health in Bengali / চিকুনগুনিয়ার কিছু লক্ষণ, কারণ আর কি ভাবে প্রতিকারের উপায় ।

চিকুনগুনিয়ার কিছু লক্ষণ, কারণ আর কি ভাবে প্রতিকারের উপায় ।

Tanuja Acharya | আগস্ট 21, 2018

চিকুনগুনিয়া খুব সাধারণ একটি রোগ যা বর্ষাকালে হয় ডেঙ্গু আর ম্যালেরিয়ার মতো । এই রোগ ও ডেঙ্গু আর ম্যালেরিয়ার মত জমা জল থেকে হয় যা মশাদের বংশ বৃদ্ধি করতে সাহায্য করে। চিকুনগুনিয়া মাদা এডিস মশার কামড়ে হয় । চিকুনগুনিয়ার প্রাথমিক লক্ষণ হল জ্বর আর  শরীরের সমস্ত গাঁটে প্রচন্ড ব্যাথা। আক্রান্ত রোগী এই অসুখ হওয়ার সময় অনেকদিন ধরে গাঁটের ব্যাথায় কষ্ট পান এবং সাথে সাথে অনেক দুর্বল আর ক্লান্ত হয়ে পরেন ।

কারণসমূহ

  • ১। চিকুনগুনিয়া মাদা এডিস মশার কামড়ে হয় ।
  • ২। এই মশা খুব বড় হয় এবং সাধারণত দিনের বেলা কামরায়।
  • ৩। এই মশা একাধিক মানুষ কে কামরায় , যদি কোনও সাধারণ মশা চিকুনগুনিয়ায় আক্রান্ত কোনো ব্যক্তি কে কামরায় তাহলে চিকুগুনিয়ার জীবাণু সেই মশার দ্বারা ছড়ায় ।

 

লক্ষণ

১। প্রচণ্ড জ্বর

 

 

২। গাঁট ফুলে যাওয়া আর অসহ্য ব্যাথা

 

৩। শরীরে লাল লাল ফুসকুড়ি র মতো গুড়ি গুড়ি হওয়া

 

৪। পিঠে আর পেশী তে ব্যাথা

 

৫। মাথা ব্যাথা

 

৬। সর্দি আর কাশি

 

৭। আলো সহ্য করতে না পারা

 

৮। অনিদ্রা

 

চিকিৎসা

  •  যদি কারোর মধ্যে উপরোক্ত লক্ষণগুলি দেখা যায় তাহলে তাকে তৎক্ষণাৎ চিকিৎসক এর কাছে নিয়ে যাওয়া উচিত , সেই ভাবে এই রোগের তেমন চিকিৎসা নেই , সাধারণ ওষুধেই একটু আরাম দেবে ।
  • এর জীবাণু সনাক্তকরণের জন্য কিছু পরীক্ষা করতে পারেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী , যেমন RTPCR পরীক্ষা , জীবাণু বিচ্ছিন্নতা পরীক্ষা (Virus Isolation Test)  , আর সেরোলোজিকাল পরীক্ষা (Serological Test) ।
  •  অনেক বেশি তরল পানীয় খাওয়া আবশ্যক ।
  •  ডিসপিরিন আর অ্যাসপিরিন জাতীয় ওষুধ খাবেন না।

 

প্রতিরোধ করার উপায়

  • চিকুনগুনিয়া বেশির ভাগ বর্ষাকালে হয় তাই মনে রাখবেন কোথাও জল জমতে দেবেন না । যদি আপনি জল বার করতে সক্ষম না হন তাহলে সেই জমা জলে কেরোসিন ঢেলে দিন তাতে মশা আর তার বংশ বৃদ্ধি দুটোই হবে না ।
  •  প্রতিদিন জল রাখার  মেশিনের জল বদলে দিন ।
  • নিজেকে পুরোপুরি ঢেকে বাইরে যান যাতে মশার কামড় থেকে বাঁচতে পারেন ।
  • যদি আপনার মাছের জন্য আলাদা জলাশয় বা ট্যাঙ্ক থাকে তা পরিষ্কার করে বন্ধ করে দিন ।
  • ছোট বাচ্চাদের মশার ক্রিম লাগিয়ে বাইরে এবং বিদ্যালয় এ পাঠান ।

 

আয়ুর্বেদ এ চিকুনগুনিয়ার চিকিৎসা

১। নিম , পিপার , তুলসি আর আদা জলে দিয়ে সেটা ফুটিয়ে নিন । জল টা ছেঁকে নিয়ে সেই পাঁচন সেবন করুন ।

 

২। চিকুনগুনিয়া তে আক্রান্ত মানুষের রক্তের প্লেটলেট কমে যায় , তাই অ্যালোভেরা আর জিলয় এর রস সেবন করুন ।

 

৩। চিকুনগুনিয়া লিভার কে ক্ষতিগ্রস্থ করে তাই বেদানার রস আর পেঁপের খোসার রস সেবন করুন ।

 

Image Source: Flickr, Pxhere, Wikipedia, Wikimedia Commons, Pixabay, Show Air Force Base, Air Force medical services, Public Domain Pictures.

 

Tanuja Acharya

COMMENTS (0)

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।