Home / Uncategorized / নিজের চুল কে খর জলের ( Hard Water ) থেকে রক্ষা করুন কিছু সহজ পরামর্শের দ্বারা !
অনেকে খুব বড় সমস্যার সম্মুখীন হন চুল ধোওয়ার সময় কারণ তাদের বাড়ির জল খুব খরা । যখন জলে হাইড্রোজেন কার্বনেট, সালফেট ক্লোরাইড প্রভুতি লবণ বেশি পরিমাণে দ্রবীভুত থাকে তখন তাকে খর জল বলে । যখন আপনারা খরা জলে চুল ধুয়ে থাকেন , চুল রুক্ষ আর শুষ্ক হয়ে যায় এর ফলে চুল থেকে শ্যাম্পু ভালো ভাবে ধুয়ে যায় না । যদি ঠিক মতো মাথা থেকে শ্যাম্পু না ধোয়া হয়ে থাকে তাহলে সেটা চুলের ক্ষতি করে আর চুল পড়তেও শুরু হয় ।
শ্যাম্পু খর জলে কম কার্যকর কারণ এতে অতিরিক্তি খনিজ পদার্থের সাথে প্রতিক্রিয়া হয় আর ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম লবন উৎপাদন করে । খর জলে আছে নানা রকম জারক আর খনিজ পদার্থ যা আপনার চুলের আর মাথার ত্বকের জন্য খুব খারাপ ।
এখন তো আপনি বাড়ির জল বদলাতে পারবেন না আর মাথা ধোয়াও বন্ধ করতে পারবেন না , তাহলে কি করা যায় ? চুলের বিশেষজ্ঞ জাবেদ হাবিব কিছু সহজ উপায় দিয়েছেন খর জলের থেকে রেহাই পাওয়ার ।
চুল ভিজিয়ে নিন , কিছুটা শ্যাম্পু নিজের হাতে নিন , আর তাতে ১/২ চামচ বেকিং সোডা দিন , ভালো করে মিশিয়ে নিয়ে চুলে লাগান । খর জল এই পদ্ধতি তে কোনও প্রভাব ফেলবে না আর মাথার শ্যাম্পু খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে ।
নীচের ভিডিও টা দেখুন-
এবার আপনি বুঝতে পারলেন কি করে চুলের রক্ষা করবেন খর জলের থেকে , আর চুল ধুতেও আর আপনার ভয় করবে না ।
Image Source: Pixabay
COMMENTS (0)