Home / Uncategorized / এই ১০ টা খাবার এড়িয়ে চলুন যদি আপনার আর্থারাইটিস থাকে
আর্থারাইটিস এমনই একটা রোগ যাতে এক বা অধিক গাঁটে খুব ব্যাথা এবং জ্বালাভাব হয় সাথে থাকে যন্ত্রণা আর আড়ষ্টতা যা বয়েস বৃদ্ধির সাথে আরও তীব্রতর হয় । আর্থারাইটিস নানা রকমের হয় যেমন অষ্টিয়ওআর্থারাইটিস ( হাড়ের গাঁটে গাঁটে বাত ) , রিউমাটএড আর্থারাইটিস ( ফোলানো ) বা সোরিয়াটিক , এই রোগ কিছু কারণ থেকে হয়।
আর্থারাইটিস এর কিছু লক্ষন যেমন ব্যাথা , আড়ষ্টতা , আর ফুলে যাওয়া গাঁট যা চলার গতি কমিয়ে দেয় । সব রকম আর্থারাইটিস এর চিকিৎসা্র মুল লক্ষ্য ফোলা ভাব কমানো যাতে ব্যাথা আর আড়ষ্টতা কম হয় । এর চিকিৎসা যেমন ওষুধ , ফিজিয়থেরাপি আর খুব বাজে অবস্থা হলে অস্ত্রোপ্রচার ।
আর্থারাইটিস এর লক্ষন কে দমন করার জন্য সেই সব জিনিস এড়িয়ে চলুন যার দ্বারা গাঁটের ব্যাথা বৃদ্ধি পায় । এর জন্য নিজের খাওয়ার প্রতি নজর দিতে হবে যাতে এমন কোনও খাবার না খান যা দ্বারা গাঁটের ব্যাথা হতে পারে । যদিও আর্থারাইটিস খাবার বর্জন করলে হবে না সেটা নয় কিন্তু কিছু খাবার বর্জন করলে ব্যাথা অনেক কম থাকে ।
এখানে কিছু সাধারণ খাবার দেওয়া আছে যা আর্থারাইটিস থাকলে এড়িয়ে চলুন
Table of Contents
সুত্র – https://cdn.pixabay.com/photo/2017/09/06/19/18/yogurt-2722678_960_720.jpg
যদিও অনেকেই দুগ্ধ জাতীয় খাবার খেয়ে কোনও রকম জ্বালা বোধ না করতে পারেন কিন্তু এটা আর্থারাইটিস এর ব্যথার অন্যতম কারণ । দুধ জাতীয় খাবারে আছে পুষ্টি যা গাঁটের কাছে কোষ গুলতে জ্বালাভাব সৃষ্টি করতে পারে ।
সুত্র – https://cdn.pixabay.com/photo/2017/04/26/20/07/sugar-2263618_960_720.jpg
চিনির মাত্রা কম করা উচিত প্রতিদিনের চিনির পরিমাপ থেকে কারণ অতিরিক্ত চিনি গাঁটের ব্যাথা কে বাড়িয়ে তোলে কারণ কিছু ধরণের প্রোটিন আর চর্বি চিনির সাথে যোগাযোগের ফলে (AGEs) কে বাড়িয়ে তোলে ফলে গাটের চারপাশের টিস্যুতে জ্বালাভাব সৃষ্টি হয় । (AGEs – advanced glycation end products ) বার্ধক্য , ডায়বেটিস , আর হৃদ রোগের জন্য দায়ী । প্রক্রিয়াক্রিত চিনি বেশি মাত্রায় সাইটোকিনিস কে নির্গত করে , যা শরীরের মধ্যে হওয়া জ্বালা ভাব , ব্যথাকে শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে সাহায্য করে ।
সুত্র – https://c1.staticflickr.com/4/3118/3118922861_d16ecfe776_b.jpg
খাবার সংরক্ষণ করার জন্য ব্যবহৃত দ্রব্য যেমন MSG আর অ্যাসপারটামি , গাঁটে জ্বালাভাব সৃষ্টি করে এর ফলে গাঁট ফুলে ওঠে । এই জিনিস টা পাওয়া যায় যে সব খাবারে তা হল – সয় সস , স্যালাড এর প্রসাধন , ফাস্ট ফুড , তৈরি করা মাংস আর সুপ এর মিক্স । এম এস জি তে যা সোডিয়াম আছে তাতে জল জমে গিয়ে ফুলে ওঠে । অ্যাসপারটামি একটি গবেষণাগারে ব্যবহৃত পণ্য যা শরীরে প্রতিকূল প্রতিক্রিয়ার সূচনা করতে পারে .
সুত্র – https://pxhere.com/en/photo/1238594
যদিও এটা খাবার তালিকায় পরে না , তামাকের দ্বারা রিউমেটিক আর্থারাইটিস এর প্রবণতা বাড়ে আর হাড় , গাঁট আর সংযোজক কোষের এর ফলে ক্ষতি হতে পারে । তামাক আর্থারাইটিস এর চিকিৎসায় বাধা সৃষ্টি করে , আর পরিবর্তী কালে অস্ত্রোপচারের ক্ষেত্রে সমস্যা আনে ।
সুত্র – https://c1.staticflickr.com/4/3701/12429334035_91cb638105_b.jpg
মদ মানুষের শরীরে গাঁটে ব্যাথার প্রবণতা বাড়িয়ে দেয় , এটি এমন একটা লক্ষণ যা আর্থারাইটিস এর অগ্রদূত । এছাড়াও মদ ইউরিক অ্যাসিড কে বিপাকীয় হতে বাধা দেয় যা ছোট ছোট স্ফটিক গাঁটে সৃষ্টি হয় । এই স্ফটিক গুলো জ্বালা সৃষ্টি করে। এছাড়া মদ পাকস্থলী কে দুর্বল করে দেয় যার ফলে গাঁট ফুলে ওঠে ।
লবনে আছে সোডিয়াম যা জ্বালাভাব সৃষ্টি করে
সুত্র – https://commons.wikimedia.org/wiki/File:High_Fat_Foods_-_NCI_Visuals_Online.jpg
সুসিক্ত চর্বি বা স্যাচুরেটেড ফ্যাট কম খেলে জ্বালা ভাব ও কম হবে, আর শরীরের প্রাকৃতিক প্রতিরোধে ক্ষমতা সঠিক ভাবে কাজ করবে । সুসিক্ত চর্বির প্রধান উৎস হল প্রক্রিয়াজাত মাংস ,ভাজা খাবার , লাল মাংস , ক্রিম যুক্ত দুগ্ধ জাতীয় পন্য ।
সুত্র – https://www.flickr.com/photos/30478819@N08/42510894290
আমাদের শরীরে প্রয়োজন ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড যা সুস্থ বৃদ্ধি আর উন্নয়নের জন্য দরকার । তা সত্ত্বেও , আমরা অনেক বেশি ওমেগা ৬ ফ্যাটি অ্যাসিড খাই যা সূর্যমুখী , ভুট্টা , চিনাবাদাম , সবজি , সয় , দ্রাক্ষা বীজ তেলে আছে , আর কিছু মেয়োনিজ আর স্যালাড প্রসাধনী তে ।
সুত্র – https://c1.staticflickr.com/9/8490/8216300341_689776f61c_b.jpg
আমাদের শরীর পরিমার্জিত কার্ব কে চিনির মতো নেয় । এই সব খাবার প্রক্রিয়াজাত আর এতে খুব কম পরিমানে পুষ্টি আছে । পরিমার্জিত কার্ব শরীরের ভিতরে জ্বালা সৃষ্টি করে আর সাইটোকাইনস ছাড়ে আর প্রো-প্রদাহজনক যৌগ শরীরে আর্থারাইটিস এর লক্ষন সৃষ্টি করে ।
সুত্র- https://cdn.pixabay.com/photo/2017/06/15/13/26/grill-party-2405464_960_720.jpg
যদিও গ্রিল আর তান্দুরি খাবার খুব ভালো লাগে খেতে , এই খাবার গুলো খুব উচ্চ তাপমাত্রায় রান্না হয় যার ফলে AGEs দেখা যায় ।
এটা জরুরী নয় উপরিক্ত সব খাবার আর্থারাইটিস এ আক্রান্ত সমস্ত ব্যক্তি কে ক্ষতি করবে , বিভিন্ন সময়ে বিভিন্ন খাওয়ার খেয়ে পরীক্ষার মাধ্যমে দেখা যেতে পারে যে কোন কোন খাবারের দ্বারা ব্যাথা বৃদ্ধি পাচ্ছে , তবে আর্থ্রাইটিস এর কবল থেকে মুক্তি পেতে উপরিক্ত সমস্ত খাবার একবারে বর্জন করলে অথবা মাঝে মধ্যে খেলে ভালো হয়
COMMENTS (0)