Home / Nutrition in Bengali / শীতকালে ওজন কমানোর কিছু কার্যকারী পরামর্শ
শীতকালের আগমনে আমাদের মধ্যে একটা মনোবৃত্তি তৈরি হয় বেশি করে খাওয়ার , সব সময় কিছু খেতে ইচ্ছা করে ,আর এই খাওয়ার প্রবল ইচ্ছা , ওজন বাড়তে সাহায্য করে । ঘাবড়াবেন না ! আমাদের কাছে আপনার জন্য এমনই কিছু মুল্যবান পরামর্শ আছে যা আপনার ওজন কে সঠিক মাত্রায় রাখবে আর আপনাকে আর আপনার জিভ কেও খুশি রাখবে ।
Table of Contents
লুচি , পরোটা প্রত্যেক বাড়ির খুবই জনপ্রিয় জলখাবার , কিন্তু আপনার নিজের পাকস্থলীর জন্য এই সব খাওয়া বর্জন করতে হবে আর স্বাস্থ্যকর জলখাবার বানাতে হবে যেমন –
যখন শীতের কুয়াশা ভরা সন্ধ্যা তে আপনি বাড়ি ফেরেন আর গরম গরম তেলে ভাজা খেতে দেওয়া হয় তাহলে কার না লোভ লাগে , কিন্তু যদি কিছু স্বাস্থ্যকর খাবার দিয়ে শুরু করতে হয় তাহলে বলব সুপ । সুপ আপনার পেট ভর্তি করে দেয় আর আপনি পরিমাণের তুলনায় কম খাবেন ,সুপ খাওয়ার সঠিক সময় হল সন্ধ্যা ৭ টা , সবজি সুপ , টমেটো সুপ , গাজরের সুপ , সুপের কোনও অভাব নেই !
পুরোপুরি শীতকালে মিষ্টি ছেড়ে দেওয়া মানে গুরুতর অপরাধ , যদি আপনার মিষ্টি খেতে মন চায় , তাহলে ঘরোয়া মিষ্টি যেমন সুজির হালুয়া খাওয়া ভালো বাইরের মিষ্টির চেয়ে । যখন আপনি বাড়িতে মিষ্টি বানাবেন পুরোটাই আপনার হাতে কতটা ঘি দেবেন , কতটা চিনি দেবেন বা দেবেন না , আয়রন এ ভরপুর গুড় খুব ভালো শীতকালে শরীর গরম রাখতে ।
এবার নিশ্চয়ই আপনি ভাবছেন এতে কি উপকার আছে ? এর উপকার হল যখন আপনি খাবার ঘণ্টা খানেক আগে খাবার অর্ডার করবেন , খাবার পৌঁছতে পৌঁছতে ইতিমধ্যে আপনার খাওয়ার চাহিদা কমে আসবে , কিন্তু যদি কোনও রেস্তোঁরা তে যান তাহলে সঙ্গে সঙ্গে খাবার দিয়ে দেবে আর আপনি অজান্তেই বেশি খেয়ে ফেলবেন আর তাছাড়া আপনি অনেক বেশি খাবার অর্ডার করতে পারেন রেস্তোঁরা তে কিন্তু সেটা বাড়িতে করতে পারবেন না ।
আপনি নিশ্চয়ই অনেক লোকের মুখ থেকে শুনেছেন যে তাদের পক্ষে জিম বা যোগা করা সম্ভব না কিন্তু নাচের দ্বারা ব্যায়াম করা যায়, যদি আপনি আধ ঘণ্টা নিজের প্রিয় গানে নাচেন তাহলে আপনার সুস্থ থাকা অনিবার্য ।
জাঙ্ক ফুড আর ঠাণ্ডা পানীয় আপনার ওজন বাড়ায় কিন্তু ডাল , কাবুলি ছোলা , মাংস , আর দুধ জাতীয় খাবার যাতে প্রচুর পরিমাণে পুষ্টি আছে আর এই গুলো শীতকালে খাওয়া খুব উপকারী ।
শীতকালে সব সময় উষ্ণ জল আর গ্রিন টি খান কারণ এটা আপনার ওজন সঠিক মাত্রায় রাখতে আর শরীর সুস্থ রাখতে সাহায্য করে , আরও একটা উপকারিতা হল আপনি সাধারণ ভাবে তৈরি করা চা আর কফি কম খাবেন ।
Image Source: youtube,unilever food solutions UK,manjula’s kitchen, healthyWomen,stylecraze,orders2me,MSN.com
COMMENTS (0)