Search

Home / Uncategorized / ৭ টা ভুল যা মুখ ধোয়ার সময় এড়িয়ে চলুন

৭ টা ভুল যা মুখ ধোয়ার সময় এড়িয়ে চলুন

Tanuja Acharya | নভেম্বর 28, 2018

মুখ পরিষ্কার করা মহিলাদের ত্বকের যত্ন নেওয়ার নিয়মিত অংশ । যদিও প্রতিদিন ত্বক পরিষ্কার করেও অনেক মহিলারা ত্বকের সমস্যার সম্মুখীন হন । যদি আপনিও বুঝতে না পারেন আপনার ত্বকের কি সমস্যা হচ্ছে তাহলে আমরা বুঝতে সাহায্য করছি ।

কখনও মহিলারা অজান্তেই কিছু ভুল করে ফেলেন মুখ ধোয়ার সময় । যদি আপনি এই সব  ভুলের জন্য দায়ী থাকেন যা নিচে দেওয়া আছে , তাহলে এই ভুল গুলো আসলে আপনার ত্বকের সমস্যার আসল কারণ ।

 

১। ভুল ত্বকের ক্লিনসার ব্যবহার করা

এটা হল সব থেকে সাধারণ ভুল যা মহিলারা স্বাভাবিক ভাবে করে থাকে । ত্বকের ক্লিনসার কেনার আগে সব থেকে গুরুত্বপূর্ণ হল এটা জানার আপনার ত্বক কি রকম । সব ত্বকের আলাদা বৈশিষ্ট্য হয় , তাই প্রসাধনী সংস্থা গুলো সব রকমের ত্বকের জন্য আলাদা আলাদা ক্লিনসার এনেছে ।

  • যদি আপনার সূক্ষ্ম ত্বক হয় তাহলে কোমল আর হাইড্রেটিং ক্লিনসার
  • যদি আপনার তৈলাক্ত ত্বক হয় আর ত্বকে ব্রণ হয় , তাহলে ফোম বা স্যালিসিলিক অ্যাসিড ভিত্তিক ক্লিনসার ব্যবহার করুন ত্বক থেকে অতিরিক্ত তেল আর ময়লা দূর করতে
  • যদি আপনার শুষ্ক ত্বক হয় , ক্রিম ভিত্তিক কিলন্সার ব্যবহার করুন , এটা আপনার ত্বকের ওপরের স্তরের আর্দ্রতা বজায় রাখবে

 

২। নোংরা হাতে মুখ পরিষ্কার করা

মুখ ধোয়ার আগে , ভালো করে হাত ধুয়ে নিন যাতে হাতে ময়লা না থাকে । আপনার দৈনন্দিন জীবনে আপনার হাত অনেক কিছু স্পর্শ করে যেমন ফোন, দরজার হাতল । আরও অনেক কিছু যা আপনি রোজ স্পর্শ করেন যা থেকে জীবাণু আসে আপনার হাতে । যখন আপনি সেই হাত দিয়ে ত্বক স্পর্শ করেন সেই সব জীবাণু গুলো হাত থেকে মুখে আসে আর এই  ভাবে ত্বকের ক্ষতি করে আর ত্বকের সমস্যা দেখা যায় ।

 

৩। শুতে যাওয়ার আগে মুখ না ধোয়া

সব সময় রাতে মুখ ধুয়ে শোবেন , যদি আপনি ক্লান্ত থাকেন , মুখ ধুতে কখনই ভুলবেন না । সারা দিনে অনেক তেল ,ঘাম আপনার ত্বকে জমা হয় । যেহেতু আমরা বাইরের জগতে অনেক বেশি ঘোরা ফেরা করি যেখানে দূষণ , ধুলো ময়লা স্বাভাবিক ভাবেই আমাদের ত্বকে আস্তরণ সৃষ্টি করে । দিনের শেষে এই সব ধুলো ময়লা যদি ত্বক থেকে ধুয়ে না ফেলা হয় তাহলে ত্বকে জ্বালা , ব্রণ আরও অনেক রকম  সমস্যা দেখা দিতে পারে ।

 

৪। কখনই গরম জলে মুখ ধোবেন না

ত্বকের বিশেষজ্ঞরা বলেছেন মুখ শুধু উষ্ণ জল দিয়ে ধুতে , এমনকি শীতকালেও । তাঁদের মতে খুব গরম জলে মুখ ধুলে ত্বকের ক্ষতি হয় , গরম জল রক্তের নালীকে প্রসারিত করে ,যার ফলে সূক্ষ্ম কোষ গুলো ভেঙে যায় । ত্বকের বিশেষজ্ঞরা এটাও বলেন গরম জলে মুখ ধুলে ত্বকের প্রাকৃতিক তৈলাক্ত ধরে রাখার ক্ষমতা নষ্ট হয়ে যায় , এই তৈলাক্ত ভাব আপনার ত্বকের অখণ্ডতা বজায় রাখে তা নাহলে আপনার ত্বক রক্ষ , শুষ্ক হয়ে পড়বে আর চুলকানি ভাব থাকবো সারাক্ষণ ।

 

৫। মুখ ধোয়ার পর তাতে আর্দ্রতা বজায় রাখুন

এটা খুব জরুরী যখনই আপনি মুখ ধোবেন তার পরেই ত্বকে কোনও আর্দ্রতা বজায় রাখার ক্রিম লাগাবেন । এটা করলে আপনার ত্বকের ভিজা চামড়া গুলো তে জলয়োজন হবে । আর্দ্রতা বজায় রাখার ক্রিম আপনার ত্বকের সন্তুলনের উপাদান প্রদান করে । যা আপনাকে পরিষ্কার আর জলয়োজন ত্বক দেয় ।যদি আপনার ত্বকের ক্রিমে এস পি এফ না থাকে তাহলে ওপরে সানস্ক্রিন লাগিয়ে নিন  ।

 

৬। আপনি ত্বকের কিলন্সার ভুল ভাবে লাগাচ্ছেন

হ্যাঁ ! মুখে ক্লিনসার লাগানোর ঠিক আর ভুল দিক আছে । যখন ক্লিনসার ব্যবহার করবেন , এটা খুব জরুরী সেটা আলতো করে লাগাবেন ত্বকে , মুখে ঘষবেন না ক্লিনসার দিয়ে , আলতো করে মালিশ করুন ত্বকে । ভালো করে মুখ ধুয়ে নিন আর প্রতিদিনের মতো ত্বকের যত্ন নিন ।

 

৭। ত্বকের ক্লিনসার মেক -আপ তোলার কাজে লাগাবেন না

আপনি নিশ্চয়ই অবগত যে রাতে শোয়ার আগে মেক আপ তুলে শোবেন । আবারও বলি কখনই মেক আপ ক্লিনসার দিয়ে তুলবেন না । বেশির ভাগ মেক আপ যা আপনি ব্যবহার করছেন তা স্মাজ প্রুফ বা জল লাগলে নষ্ট হবে না এরকম । ক্লিন্সার দিয়ে মুখ ধুলে সব মেক আপ উঠে যাবে না । তাই , খুব জরুরী কোমল কোনও মেক আপ তোলার ভেজা কাপড় , মাইক্রেলার জেল বা তেল আছে এমন কোনও মেক আপ তোলার বস্তু দিয়ে মেক আপ তুলুন ভালো করে তারপর মুখ ধোবেন ।

ওপরের দেওয়া ভুল গুলো এড়িয়ে চলুন , আপনি ধীরে ধীরে ত্বকে এর ভালো প্রভাব দেখতে পাবেন ।

Tanuja Acharya

BLOG TAGS

Uncategorized

COMMENTS (0)

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।