Home / Home Remedies in Bengali / ১০ টি ঘরোয়া পদ্ধতি প্রস্রাবের সংক্রমণ এর চিকিৎসা আর প্রতিরোধ করার
আপনি প্রস্রাবের বেগ আসাতে প্রস্রাব করতে চাইলেন কিন্তু প্রস্রাব হলোনা । যদিও বা কিছুটা হল কিন্তু তারপর প্রচণ্ড জ্বালা অনুভব করলেন গুপ্তাঙ্গে । তাহলে বুঝতে হবে আপনার প্রস্রাবের সংক্রমণ হয়েছে , যদি আপনি এই অসুখের শিকার হন তাহলে প্রস্রাব করা আপনার কাছে ভীতির কারণ হবে ।
সাম্প্রতিক কালে এই প্রস্রাবের সংক্রমণ রোগ মহিলাদের মধ্যে খুব সাধারণ একটি সমস্যা । একে বলে UTI বা Urinary Tract Infection । নিচে কিছু কারণ দেওয়া হলো কেন মহিলাদের UTI বেশি হয় ।
এটা খুব বেশি ভয় পাওয়ার মত কোন ব্যাপার নয়, কিন্তু সময় মতো এর চিকিৎসা দরকার নাহলে এটা আপনার কিডনিকে ক্ষতিগ্রস্ত করতে পারে , UTI এর কিছু লক্ষণ ঃ
যদিও এই প্রস্রাবের সংক্রমণ অ্যান্টিবায়োটিক ওষুধ দ্বারা সেরে যায় , আপনি কিছু ঘরোয়া পদ্ধতি ব্যবহার করতে পারেন এই সমস্যা প্রতিরোধ করার জন্য আর এতে আপনার শরীরে জমে থাকা টক্সিন নিষ্কাশন হতেও সাহায্য হয়।
Table of Contents
সব থেকে আগে যেটা জরুরী প্রচুর পরিমানে জল খাওয়া , জল শরীরের ভেতরে থাকা জীবাণুদের ধুয়ে বার করে দেয় প্রস্রাবের সাথে । যদি এই প্রস্রাবের সংক্রমণ থেকে বাঁচতে চান আর সুস্থ থাকতে চান তাহলে রোজ ৬ থেকে ৮ গ্লাস জল খান ।
ভিটামিন সি আর সিট্রিক অ্যাসিড এ ভরপুর এমন ফল যেমন – আমলা , কমলা লেবু ,ক্র্যানবেরি, লেবু যা শরীরে থাকা জীবাণুর সাথে লড়ে । জীবাণু অ্যাসিডিক আবহাওয়াই থাকতে পারেনা আর এই সব ফল শরীরে জীবাণুর বৃদ্ধি আটকে দেয় । ভিটামিন সি ওষুধ ও খুব ভালো কিন্তু চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন ।
যখন আপনি এই অসুখের শিকার হবেন তখন ক্যাফিনযুক্ত পানীয় যেমন চা , কফি , মদ আর কোল্ড ড্রিংক বা ঠান্ডা যেকোনো এরিয়েটেড পানীয় খাওয়া কমিয়ে দিন । মনে রাখবেন আপনার শরীর কে সুস্থ থাকতে হবে এই সংক্রমণ থেকে লড়াই করার জন্য ।
যখনই আপনার প্রস্রাব পাবে সেটা আটকে রাখবেন না ,প্রস্রাব চেপে রাখলে জীবাণুর প্রভাব বেড়ে যায় আর সংক্রামণ ছড়ায় , মনে রাখবেন প্রসাবের সাথে সাথে কিছুটা হলেও জীবাণু বেরিয়ে যায়।
ঘোল বা দই আপনার শরীর থেকে টক্সিন বা উপবিষ কে বার করতে সাহায্য করে , এই সব প্রবায়ওটিক খাবার প্রস্রাব কালীন জ্বালা হওয়া কে কম করে যা সংক্রমণ থেকে হয় ।
ওরিগ্যানো তেল ব্যাপকভাবে ব্যবহৃত হয় এর বিশেষ গুণের জন্য যেমন এটা ব্যাকটেরিয়াল বিরোধী আর মাইক্রবিয়াল বিরোধী যা ক্ষতিকর জীবাণু কে বাড়তে দেয় না ।
পার্সলে তে থাকা অ্যাপিজেনিন একটা আবশ্যক উপাদান যা জ্বালাভাব কম করতে সাহায্য করে । এটি আপনার শরীর থেকে অতিরিক্ত জল প্রস্রাবের মাধ্যমে বার করে দেয় । তৎক্ষণাৎ স্বস্তি এবং দ্রুত নিরাময় এর জন্য পার্সলের জল ব্যবহার করুন ।
শসা তে প্রচুর জল আছে যার ফলে ক্ষতিকর জীবাণু কে প্রস্রাবের মাধ্যমে বার করে দেয়
UTI চলা কালীন, আপনি তল পেটে ব্যাথা অনুভব করবেন, গরম সেঁক দিন তল পেটে আর পেল্ভিক এর জায়গায় এতে আরাম পাবেন ।
আপনি যদি মোক্ষম ওষুধ চান এই প্রস্রাবের সংক্রমণ এর তাহলে রসুনের থেকে ভালো কিছু হয় না । রসুনে যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে তা বিরোধী প্রদাহজনক যা জ্বালাভাব কমায় আর যে প্রতিষেধক আছে তা UTI এর চিকিৎসা করতে খুব কাজে দেয় ।
Image Source- medicine health service, second wind water system, salon, times of India, healthy life and beauty, mrs. Vegas,old farms almanac, Lazada Philippines, the guardian Nigeria.
COMMENTS (0)