Home / Home Remedies in Bengali / খুব সহজ কিছু উপায় আঁচিল আর পায়ের কড়া সারিয়ে তোলার
আঁচিল একটি ভাইরাসজনিত সংক্রমণ, যা মানবদেহে সংক্রমনকারী পাপিলোমা ভাইরাস (এইচ পি ভি) দ্বারা সৃষ্ট হয় । আঁচিল ছোট ছোট মাংস পিণ্ড আকারের মতো হয় পায়ে আর আঙ্গুলের মাঝে বিশেষ করে । এটা দুটো মানুষের সংস্পর্শের ফলে হতে পারে , এটা নিজে থেকেই সেরে যায় কিছু মাসের মধ্যে । কিন্তু সঠিক যত্ন দরকার নাহলে এটা তাড়াতাড়ি বড় হতে থাকে । এই আঁচিল হওয়ার কারণ দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা , অনেক রকমের আঁচিল হয় কিন্তু পাল্পার আঁচিল হয় শুধু আপনার পায়ে ।
আপনার পায়ের উপর বিকাশমান রুক্ষ, পুরু ত্বককে কড়া বলা হয়। কড়া প্রধানত কিছুটা বাহ্যিক চাপের কারণে ঘটতে থাকে এবং সাধারণত তারা পায়ের আঙ্গুলের চারপাশে হয় । এটির মূল কারণ হলো দীর্ঘদিন ধরে পড়া পায়ের চাপ বুড়ো আঙ্গুলের ওপর, টাইট জুতো বা হাই হিল পড়া এবং মোজা ছাড়া জুতো পড়া ।
যদিও আঁচিল আর কড়া শুনতে এক লাগে কিন্তু এই দুটো সম্পূর্ণ আলাদা ব্যাপার , এদের চিকিৎসা আলাদা ভাবে হয়ে থাকে ।
Table of Contents
অ্যালোভেরা জেল ক্ষতিগ্রস্থ জায়গায় লাগান তুলো দিয়ে , তারপর সেটা ব্যান্ডেজ করে রাখুন তুলো লাগিয়ে । কিছুক্ষণ রাখুন , এই পদ্ধতি দিনে দুবার করুন এক সপ্তাহ বা দু সপ্তাহ ধরে , অ্যালভেরা তে আছে জ্বালাভাব কম করার গুণ যা আঁচিল সারিয়ে তুলতে সাহায্য করে ।
রসুনে উচ্চ পরিমানে অ্যান্টি ফাংগাল বা ছত্রাকজনিত রোগ আর অ্যান্টি বায়োটিক বা জীবাণুনাশক বৈশিষ্ট্য আছে । এটা তাড়াতাড়ি সংক্রমণ সারিয়ে তোলে । রসুন আঁচিলের উপর ২০ মিনিট রেখে ব্যান্ডেজ দিয়ে বেঁধে দিন । এটা দিনে দুবার করুন সারা সপ্তাহ ধরে , দেখবেন প্রাকৃতিক উপায়ে এটা খসে পড়েছে ।
আরও একটি কার্যকারী অ্যান্টি-ব্যাকটেরিয়াল বা জীবাণুনাশক উপাদান যা আঁচিল সারিয়ে তুলতে সক্ষম । ২ চামচ আপেল সাইডার ভিনিগার , এক চামচ জলে মিশিয়ে আক্রান্ত জায়গায় তুলো দিয়ে লাগান । তুলোটা দিয়ে ঢেকে ব্যান্ডেজ করে রাখুন কিছুক্ষণের জন্য । এতে আঁচিল কালো হয়ে যাবে আর নিজে থেকে পরে যাবে । এটা নিয়মিত করুন আর ফল নিজে দেখুন ।
পাউরুটির এক টুকরো ভিনিগারে ভিজিয়ে সেটা কড়া পরা জায়গায় রাখুন সারারাত , আর ভালো করে জায়গা টা ব্যান্ডেজ এ মুড়ে দিন যাতে পাউরুটি টা এঁটে থাকে কড়ার সাথে । এটা চামড়া নরম করে আর কড়া সারা রাতে সারিয়ে তোলে ।
লেবু তে আছে ভিটামিন সি যা কড়া ভাব সারিয়ে তোলে , লেবু এক টুকরো কেটে কড়া পরা জায়গায় লাগান , সারারাত রাখুন এই ভাবে একটা সুতির মোজা পরে । লেবু তে থাকে সাইট্রিক অ্যাসিড যা চামড়া নরম করে আর কড়া পরে যাওয়া অংশ কে সারিয়ে তোলে প্রাকৃতিক ভাবে ।
পেঁয়াজের এক টুকরো এক কাপ ভিনিগারে চুবিয়ে রাখুন , আর কড়া পরা স্থানে রেখে দিন । কিছুক্ষণ রেখে দিন বা সারারত ব্যান্ডেজ দিয়ে মুড়ে রাখুন জায়গাটা , যদি তাতেও চামড়া নরম না হয় তাহলে এই প্রক্রিয়া ক্রমাগত করুন এক বা দু সপ্তাহ ধরে ততদিনে নরম হয়ে যাবে আর সহজেই সেরে উঠবে ।
আরও অন্য কিছু উপায়ে কড়া আর আঁচিল সারানো যায় ঃ
Image source: wikipedia commons, pixabay
COMMENTS (0)