Search

Home / Kids Health in Bengali / নিজের স্বাস্থ্যের খেয়াল রাখুন কিছু বাস্তু পরামর্শের দ্বারা !

নিজের স্বাস্থ্যের খেয়াল রাখুন কিছু বাস্তু পরামর্শের দ্বারা !

Tanuja Acharya | আগস্ট 13, 2018

বাড়িতে কিছু বাস্তু শাস্ত্র মেনে চললে বাড়ির পরিবেশ ইতিবাচক থাকে এবং সবকিছু ভালো লাগার এক অনুভূতি বিরাজ করে । এতে আপনার স্বাস্থ্য ভাল থাকে , সুস্থ পরিবেশ সুস্থ জীবনের চাবিকাঠি ।

আপনার স্বাস্থ্যে আপনার পারিপার্শ্বিক পরিবেশের প্রভাব পরে। তাই আপনার স্বাস্থ্যের জন্য আপনার চারপাশের পরিবেশ সবসময় ভালো রাখা দরকার। সঠিক বাস্তু শুধু অসুখবিসুখকে দূরে রাখতে সাহায্য করেনা বরং মানসিক ভাবেও অনেক ভালো রাখে। বাস্তু আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তুলতে সাহায্য করে । অনেক সময়  ভুল বাস্তু নির্বাচন এর ফলে পরিবারের লোকেরা বিভিন্ন অসুখে ভুগতে থাকে, মানসিক শান্তি নষ্ট হয় এবং বাড়ির পরিবেশ খারাপ হয় ।

এখানে কিছু বাস্তু পরামর্শ দেওয়া হলো যা মেনে চললে শারিরীক এবং মানসিক দুভাবে আপনি ভালো থাকবেন।

 

১। আপনার বিছানায় ঘুমানোর  দিক

যখনই আপনি ঘুমাতে যাবেন মনে রাখবেন আপনার মাথা যেন দক্ষিণ দিকে থাকে । এই দিকে ঘুমালে আপনার ভালো ঘুম হবে , ভালো ঘুম মানে ভালো স্বাস্থ্য । আর ঘুমানোর সময় ডান দিকে ফিরে শোবেন ।

 

২। বাড়ির সিঁড়ি

সিঁড়ি সব থেকে বিশেষ অংশ আপনার বাড়িতে । সিঁড়ি কখনই  ঘরের মাঝখানে বানাবেন না । সিঁড়ি সব সময় বাড়ির এক কোনায় বানাবেন।

 

৩। আপনার রান্না ঘরের সঠিক স্থান নির্বাচন

বাস্তু অনুযায়ী আপনার রান্না ঘরের ও নির্দিষ্ট স্থান আছে , মনে রাখবেন রান্না ঘর সবসময় দক্ষিণ- পশ্চিম দিকে হওয়া উচিত । যদি এই দিকে রান্না ঘর না হয় তাহলে স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে ।

 

৪। মাথার ওপরের কড়িকাঠ

ঠ আপনার বাড়ির একটি গুরুত্বপূর্ণ অংশ। কড়িকাঠ শুধু আপনার বাড়ির বুনিয়াদ তৈরি করে না সাথে আপনার বাড়িকে সুন্দর করে তোলে । খেয়াল রাখবেন কড়িকাঠ যেন বাড়ির মাঝ খান দিয়ে না যায় কারণ বাস্তু মতে এতে বাড়ির ওপর নেতিবাচক প্রভাব পড়ে  ।

 

৫। অন্দরমহলে গাছ রাখুন

বাড়ির ভেতরে গাছ লাগানো বাড়ির জন্য খুব উপকারী। গাছপালা বাড়ির মধ্যে ইতিবাচক ভাব বজায় রাখে। আপনি যদি সবুজ রঙের টব এ সবুজ গাছ লাগিয়ে বাড়ির উত্তর দিকে রাখেন ,তাহলে এটি সম্পদ বৃদ্ধির সাথে সাথে আপনার  কর্মজীবন উন্নত করতে সাহায্য করবে । বাড়ির অভ্যন্তরীণ গাছপালা বাড়ির ভিতরে একটি সতেজ পরিবেশ সৃষ্টি করে আপনার স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে ।

 

Tanuja Acharya

COMMENTS (0)

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।