Home / Home Remedies in Bengali / ৫তি ঘরোয়া পদ্ধতি যা চোখের নিচের কালো দাগ দূর করে
সাম্প্রতিক কালে চোখের নিচে কালো দাগ হওয়া এক বিশাল বড় সমস্যা, যা মানুষের চেহারার ওপর প্রভাব ফেলে। নানা রকম কারণের ফলে চোখের নিচে কালো দাগ হতে পারে,যেমন বেশি টিভি বা মোবাইল ব্যবহার করা,অনিদ্রা,অনিয়মিত খাওয়া দাওয়া ইত্যাদি। কি কারণে একজনের চোখের নিচে কালো দাগ হচ্ছে সেটা জানা গেলে খুব সহজেই কিছু ঘরোয়া পদ্ধতির সাহায্যে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
নিচে কিছু ঘরোয়া পদ্ধতি আছে যা চোখের নিচের কালো দাগ সহজেই সারাতে সাহায্য করে —
Table of Contents
অর্গান তেল যা মরক্কোর অর্গান নামক একটি গাছ থেকে তৈরি হয়,যারা চুল এবং ত্বকের সমস্যায় ভোগেন তাদের কাছে এই তেল খুবই পরিচিত। ভিটামিন ই সমৃদ্ধ আর্গান তেল আপনার ত্বকে আর্দ্রতা যোগায় এবং আপনার ত্বককে পুনরায় সতেজ করে তুলে চোখের নিচের কালো দাগ,ত্বকের বলিরেখা এবং সূক্ষ্ম দাগ দূরে রাখতে সাহায্য করে। রাতে ঘুমাতে যাওয়ার আগে চোখের তলায় অল্প তেল হালকা হাতে মালিশ করবেন আর সকালে উঠে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন।
একে কালো বীজের তেল ও বলা হয়ে থাকে , এটা ত্বকের যে কোনো সমস্যায় দারুণ উপকারী। এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট চোখের নিচের কালো দাগ থেকে মুক্তি দেয়। কালোজিরার তেল মধুর সাথে মিশিয়ে চোখের নিচে ১০-১৫ মিনিট লাগিয়ে রেখে তারপর ধুয়ে নিন । রোজ এটা করুন দেখবেন ধীরে ধীরে কালো দাগ সম্পূর্ণ ভাবে নির্মূল হয়ে গেছে।
এই তেল আঙুর এর বীজ থেকে বের করা হয়, এতে ভিটামিন ই আছে । এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট খুব উপকারী চোখের কালো দাগ দূর করতে । এই তেল দিনে ২ বার লাগান আর তফাত তা নিজেই দেখুন ।
এটা সব থেকে ভাল উপায় চোখের নিচের কালো দাগ দূর করার, এটা চোখের নিচের ত্বকের শুষ্কতাভাব দূর করে মসৃণ করে তোলে ।
পেট্রোলিয়াম জেলি কিছুটা হাতে নিয়ে তাতে লেবুর রস মিশিয়ে চোখের নিচে যেখানে যেখানে কালো দাগ আছে লাগান । এক ঘন্টা রাখুন তারপর ধুয়ে নিন ।
পার্সলে পাতাতে তে আছে ভিটামিন এ আর সি যা ত্বক কে উজ্জ্বল করে । এটা ত্বকের ফোলা ভাব কমায়। পার্সলে পাতা কুচিয়ে দই এর সাথে মিশিয়ে নিন আর তুলোয় করে দুটি চোখে রেখে দিন কিছুক্ষণের জন্য।এটা চোখে আর্দ্রতা যোগায় আর তাড়াতাড়ি কালো দাগ নির্মূল হতে সাহায্য করে।
COMMENTS (0)