Home / Women Health Care Tips in Bengali / ৮টি উপায় স্তনের ক্যান্সার রোধ করার
স্তন মহিলাদের সব থেকে আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ অঙ্গ। সাম্প্রতিক কালে , আমাদের চারপাশে এমন অনেকের ক্ষেত্রে শোনা গেছে যারা স্তনের ক্যান্সারে ভুগছেন । চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নতি করেছে আজকাল আর এর ফলে অনেক ইতিবাচক খবর আমরা শুনতে পাচ্ছি এই ক্যান্সার নামক রোগ নিয়ে ।
এমন অনেক কারণ আছে যা থেকে স্তনের ক্যান্সার হয় আর কিছু কারণ আমরা এড়িয়ে যেতে পারিনা যেমন বংশগত কারণ আর বয়স কালীন কারণ । কিন্তু আপনি যদি আপনার দৈনন্দিন জীবনে একটু পরিবর্তন আনেন তাহলে এই রোগ হওয়া প্রতিরোধ করতে পারেন ।
এখনে কিছু গুরুত্ব পূর্ণ পরামর্শ দেওয়া আছে যা এই ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম করে:
Table of Contents
বেশি মোটা বা মেদ বৃদ্ধি হলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে । রজোবন্ধ বা মাসিক বন্ধ হলে গেলে মহিলাদের সাধারণত ওজন বৃদ্ধি হয় । তাই সুস্থ আর দীর্ঘায়ু জীবনের জন্য ওজন কম করা খুব আবশ্যক সকলের জন্য । এতে বাকি অন্যান্য ক্যান্সারের হওয়ার সম্ভাবনা ও কম হয় । মেদ বৃদ্ধির ফলে ইন্সুলিন এর স্তর বৃদ্ধি ক্যান্সারের কারণ হতে পারে ।
ব্যায়াম করা মানে এই নয় যে জিম এর গিয়ে ঘাম ঝরানো, সকালে বা সন্ধ্যে একটু হাঁটাচলা আপনার জীবনে ভালো ফল দেবে । স্বাস্থ্য ও মানব সেবা বিভাগ D.H.H.S (Department of Health and Human Services) পরামর্শ দিয়েছে সপ্তাহে ১৫০ মিনিট সাধারণ শারীরিক কার্যকলাপ বা ৭৫ মিনিট জোরালো শারীরিক কার্যকলাপ করতে হবে । প্রতিদিনের ব্যায়াম ওজন কম করতে সাহায্য করে ।
অতিরিক্ত মদ খাওয়া স্তনের ক্যান্সার বা নানা রকম ক্যান্সারের কারণ হতে পারে । অ্যামেরিকান ক্যান্সার সমিতি (American Cancer Society ) পরামর্শ দিয়েছে দিনে একবার মদ খাওয়া স্তনের ক্যান্সারের ঝুকি কমায় । পরিমিত মদ্যপান ঠিক আছে কিন্তু অতিরিক্ত মদ্যপান ক্যান্সারের কারণ হতে পারে যার থেকে অবিলম্বে সংযত হওয়া উচিত।
পরিসংখ্যান বলছে ধূমপান আর স্তনের ক্যান্সার এর মধ্যে একটা গভীর সম্পর্ক আছে প্রাক রজোবন্ধ মহিলাদের ক্ষেত্রে । ধূমপানের কারনে ১৫ রকমের ক্যান্সার হয় । সুস্থ থাকার জন্য অবিলম্বে ধূমপান বর্জন করুন । ধূমপান আপনার দাঁত হলুদ করে তোলে , নিশ্বাসে বাজে গন্ধ হয় আরও অনেক প্রভাব ফেলে আমাদের শরীরে যা আপনার আকর্ষণ কম করে ।
ফল আর সবজি খাওয়া সব থেকে ভালো উপায় স্তনের ক্যান্সার প্রতিরোধ করার । ফল যেমন ব্লুবেরি , স্ট্রবেরি , পীচ , আর প্লাম এ আছে অ্যান্টি ক্যান্সার উপাদান। সবজি যেমন বাঁধাকপি , ফুলকপি , অঙ্কুরিতও ডাল যাতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট আর ভিটামিন সি , ই , আর কে যা ক্যান্সারের থেকে লড়তে সাহায্য করে ।
বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে । ডাক্তার বলেন যতদিন বাচ্চাকে বুকের দুধ পান করাবেন আপনার স্তন ততো সুস্থ থাকবে আর দেখতে গেলে বুকের দুধ বাচ্চার জন্য উপকারী আর ক্যান্সার প্রতিরোধ ও করে । উভয় দিক থেকেই এটি উপকারী ।
এটা লক্ষ্য করে দেখা গেছে যে সব মহিলারা গর্ভ নিরোধ বড়ি ব্যবহার করেন তাদের মধ্যে বেশি স্তনের ক্যান্সারে আক্রান্ত হন । এই গর্ভ নিরোধ বড়ি হৃদ রোগ আর স্ট্রোক এর মাত্রা বাড়ায় , যাইহোক এই একটা বড় সুবিধা আছে এতে ওভারিয়ান ,কোলন আর জরায়ু সংক্রান্ত ক্যান্সার প্রতিরোধ করে । কিন্তু স্তনের ক্যান্সার এড়াতে এর সেবন বন্ধ করুন ।
হরমোন প্রতিস্থাপনের চিকিৎসা করা হয় মাসিক বন্ধ হওয়ার লক্ষন নিয়ন্ত্রণ করার জন্য । কিন্তু বেশির ভাগ ক্ষেত্রে এই চিকিৎসায় ইস্ট্রজেন আর প্রজেস্টিন সংযোগ দরকার , যা চিহ্নিত করে স্তনের ক্যান্সারের ক্রমবিকাশ । নিজের চিকিৎসক এর কাছে পরামর্শ নিন আগে এই চিকিৎসার ঝুকি আর কার্যকারী সম্পর্কে ।
Image Source: pixabay.com, maxpixel.com, flickr.com, Air Force Medical Service
COMMENTS (0)