Search

Home / Women Health Care Tips in Bengali / কতটা নিরাপদ জরুরী কালীন গর্ভ নিরোধ?

কতটা নিরাপদ জরুরী কালীন গর্ভ নিরোধ?

Tanuja Acharya | সেপ্টেম্বর 28, 2018

একটা জরুরী কালীন গর্ভ নিরোধ ব্যবহার করা হয় অনাকাঙ্খিত গর্ভাবস্থা রোধ করতে যা অসুরক্ষিত যৌন মিলনে হয় । এটা কিছুটা জন্ম নিয়ন্ত্রণ বড়ির মতো । এটা কে অনেকসময় বলা হয়ে থাকে –  “মর্নিং আফটার পিল “ । দুরকমের পিল বা বড়ি হয় – কপার ইন্ট্রুরুটিন ডিভাইস -IUD আর এমারজেন্সি কন্ট্রাসেপ্টিভ পিল । যদিও অনেক জল্পনা আছে মর্নিং আফটার পিল নিয়ে , এই প্রচ্ছদ পরলেই জানতে পারবেন যে এটা কার্যকারী কিনা।

সার্বিক ভাবে হওয়া গবেষণা আর চিকিৎসকদের মতামত অনুযায়ী জরুরী কালীন বড়ি  নিরাপদ হিসেবে চিহ্নিত হয়েছে । এতে কোনও ঝুঁকি বা শারীরিক ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই । যাইহোক , এখন অনেক বিকল্প আছে যেমন জন্ম নিয়ন্ত্রণ বড়ি , আরো কিছু পদ্ধতি যা গর্ভ নিরোধে কাজ দেয় কারণ সব সময় এই পদ্ধতি নিশ্চিত ভাবে নাও পারে  নিয়ন্ত্রণ করতে ।

যদি আপনি ভাবছেন কতটা নিরাপদ এই জরুরী কালীন গর্ভ নিরোধ বড়ি তাহলে এখানে কিছু কারণ দেওয়া আছে কি করে আর কি ভাবে এটা ব্যবহার করলে নিরাপদ থাকা যায় ।

অনেক রকম কারণ আছে বিবেচনা করার , যদি আপনি মনে করছেন জরুরী গর্ভ  নিরোধ ব্যবহার করবেন , তাহলে বিভিন্ন বিষয় গুলো বিচার করতে হবে ব্যবহার করার আগে :

  • আপনার উচ্চতা আর ওজন
  • কোন ধরণের গর্ভ নিরোধ আপনার কাছে সুলভ
  • কোন সময় যখন আপনি অসুরক্ষিত যৌন মিলন করেছেন
  • যদি আপনি বাচ্চাকে  বুকের দুধ খাওয়ান
  • যদি আপনি সন্তান সম্ভবা হন
  • একের অধিক এই বড়ি নিলে আপনার শরীরে তা প্রভাব ফেলে আপনাকে অসুস্থ করে তোলে তাই একটাই বড়ি নেবেন
  • অল্প সময়ের ব্যবধানে এই ওষুধ দুবার নেবেন না , এই ওষুধের মাত্রা বাড়িয়ে দিলেই যে সেটা আপনাকে গর্ভবতী হওয়া থেকে আটকাবে সেটা কিন্তু ভুল ধারণা
  • জরুরী কালীন গর্ভ নিরোধ অতিরিক্ত ওজনের মহিলাদের  জন্য – জরুরী কালীন গর্ভ নিরোধ বড়ি একদিকে বেশ ভালো , নিরপেক্ষ ভাবে যেসব মহিলাদের ওজন বেশি তাদের ক্ষেত্রেও কার্যকারী , এতে কোনও ক্ষতি হয় না
  • যারা হৃদ রোগে আক্রান্ত  – এই গর্ভ নিরোধ বড়ি কিন্তু  চিকিৎসকেরা পরামর্শ দেন না ব্যবহার করতে কারণ এর ফলে হৃদ রোগ , সেরিব্রাল, রক্ত জমাট বেধে যাওয়ার সম্ভাবনা থাকে , যদিও একটা বড়ি শরীরে কোনও ক্ষতি করে না তাও চিকিৎসক এর সাথে পরামর্শ করেই এই ওষুধ নেওয়া উচিত
  • গর্ভবতী মহিলারা এই বড়ি নেওয়া থেকে বিরত থাকুন কারণ এর ফলে জরায়ু সংক্রমণ , সার্ভিক্যাল ক্যান্সার বা অন্য প্রদাহ মূলক সংক্রমণ হতে পারে
  • কিছু সময় জন্ম নিয়ন্ত্রণ বড়ি ব্যবহার করা হয় জরুরী কালীন গর্ভ নিরোধ হিসাবে তাও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী

সর্ব শেষে, এই জরুরী কালীন বড়ি গুলো খুব সহজে ব্যবহার করা যায় আর এর তেমন কোনও পার্শ্ব প্রতিক্রিয়া নেই যা এই ওষুধের ব্যবহারের পরিসংখ্যান গবেষণা করে জানা গেছে । কিন্তু এই বড়ি গুলো অন্য গর্ভ নিরোধ যেমন – IUD, ইমপ্ল্যান্ট আর কনডোমের এর মতো অতটা কার্যকারীও না ।

 

Image source: Wikipedia Commons, pixabay

Tanuja Acharya

COMMENTS (0)

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।