Search

Home / Home Remedies in Bengali / গাঁটের ব্যাথা কে নিরাময় করুন কিছু ঘরোয়া পদ্ধতির দ্বারা

গাঁটের ব্যাথা কে নিরাময় করুন কিছু ঘরোয়া পদ্ধতির দ্বারা

Tanuja Acharya | সেপ্টেম্বর 27, 2018

আজকালকার দিনে কেউ যদি মধ্য বয়সে এসে বিনা গাঁটের ব্যাথা বা কোনও অবলম্বন ছাড়াই হাঁটতে পারে তাহলে তিনি সত্যি ভাগ্যবান । আমরা এটা অনুভব করতে তখনই পারি যখন গাঁটের ব্যাথা জীবনকে অতিষ্ঠ করে তোলে । যদিও ব্যাথা কমানোর ওষুধ খেয়ে ব্যাথা কমে , কিন্তু ঘরোয়া পদ্ধতিতে যদি ব্যাথা থেকে মুক্তি পাওয়া যায় তাহলে সেটা বেশি ভালো হয় , তাই না ?

বেটার বাটার তাই আপনাদের জন্য এমন কিছু ঘরোয়া প্রতিকার এনেছে যার দ্বারা আপনি বিনা ব্যাথায় হাঁটাচলা করতে পারবেন  আর এর কোনও খারাপ পার্শ্ব প্রতিক্রিয়ানেই।

 

১। নিজেই নিজের হিটিং প্যাড বানান-

এক জোড়া সুতির মোজা নিন এবং তাতে চাল দিয়ে ভরতি করুন । তারপর মাইক্রওভেন এ ২-৩ মিনিট একটু গরম করে নিন । গরম টা একটু হাতে সহ্য হলে , তারপর আক্রান্ত জায়গায় এটা গরম সেক দিতে ব্যবহার করুন । যদি আপনার কাছে ল্যাভেন্ডার থাকে তাহলে সেটাও মোজার মধ্যে ঢুকিয়ে দিন আর বাড়িতেই অ্যারোমা থেরাপির সুবিধা নিন ।

 

২। বাড়িতেই ক্যাপসেইসিন ক্রিম বানান-

এটা একটা বহু পুরানো ঘরোয়া পদ্ধতি যা ব্যাথার অনুভব মাথায় পৌঁছানোর আগেই রোধ করে । যখন আমরা ব্যাথা কমানোর ওষুধ খাই, ব্যাথা পুরোপুরি সেরে যায় কারণ সেই ওষুধ সাহায্য করে ব্যাথা মাথা অবধি না পৌঁছতে । এই ক্যাপসাইসিন ক্রিম বানাতে ২ থেকে ৩টি লাল লঙ্কা আর ২-৩ চামচ অলিভ এর তেল একসাথে বেঁটে নিয়ে মেশাতে হবে ক্রিম এর মতো । এই ক্রিম গাঁটে লাগান , এটা প্রথমে খুব জ্বালার সৃষ্টি করবে কিন্তু এক সপ্তাহ পর থেকে একদম স্বাভাবিক মনে হবে , এই পদ্ধতি দিনে ৪-৫ বার লাগালে ব্যাথা থেকে আরাম পেতে পারেন ।

 

৩। অপরিষ্কার বাসন ভালো করে পরিষ্কার করুন-

এটা শুনতে খুব আজব লাগলেও আপনার হাতের আর আঙ্গুলের গাঁট এর ব্যাথার জন্য এই পদ্ধতি খুবই কার্যকরী । যখন আপনি গরম জল এ আপনার হাত দেন বাসন পরিষ্কার করতে , তখন আপনার গাঁট আর মাংস পেশী আরাম পায় । এবং যখন আপনি বাসন মাজেন , তখন আপনার হাত এবং আঙ্গুলগুলি বাসন পরিষ্কার করার জন্যি নড়াচড়া করতে গিয়ে সক্রিয় হয়ে ওঠে ।

 

৪। গরম আর ঠাণ্ডা ভাপ-

এর জন্য আপনাকে দুটো পাত্র নিতে হবে , একটায় ঠাণ্ডা বরফ জল , অন্যটায় গরম জল । গরম জল যেন খুব গরম না হয় , আপনি সহ্য করতে পারেন এরকম হয় । ঠাণ্ডা জল দিয়ে শুরু করুন , আক্রান্ত জায়গা টা ঠাণ্ডা জলে চুবিয়ে রাখুন ১ মিনিটের জন্য তারপর আবার গরম জলে ৩০ সেকেন্ড । এই ভাবে ১৫ মিনিট করুন । এতে ফোলা ভাব আর আড়ষ্টতা কমবে ।

 

৫। ক্যামোমিল চায়ের ভাপ-

ক্যামোমিল চায়ের ব্যাথা কমানোর বৈশিষ্ট্য খুব কার্যকারী গাঁটের ব্যথা থেকে আরাম দিতে । ৪ টে ক্যামোমিল টি ব্যাগ নিন , আর ফুটন্ত গরম জলে ২০ মিনিট চুবিয়ে রাখুন আর কাপের মুখ টা ঢেকে দিন । এবার টি ব্যাগ গুলো চিপে নিন । একটা পরিষ্কার কাপড় নিন আর ক্যামোমিল চায়ে ভিজিয়ে সেটা আক্রন্ত জায়গার ওপর রেখে ভাপ দিন ।

যদি এই প্রতিকার গুলো কাজে না দেয় তাহলে চিকিৎসক এর এর সাথে যোগাযোগ করুন।

 

Image Source: instructable,austin pace,reader digest,medium, medical news today

 

Tanuja Acharya

COMMENTS (0)

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।