Home / Home Remedies in Bengali / শীতকালে কি ভাবে খুসকির সমস্যার মোকাবিলা করবেন ?
শীতকালে এসে গেছে , সাথে চলে এসেছে বেশি করে আপনার চুলের যত্ন নেওয়ার সময় । শীতকালে বাতাসে জলীয় বাষ্প কম থাকায় আর্দ্রতার অভাবে চুল , ত্বক সব শুষ্ক হয়ে পড়ে । এই সময়ের এক বিশাল সমস্যা হলো চুলের খুসকি । যখন মাথা খুব কম বা একদম আর্দ্রতাহীন হয়ে যায় তখন এর ফলে সাদা সাদা পরত দেখা যায় মাথার চামড়ায় সেটা আর কিছু না খুসকি । সঠিক ভাবে চুলের যত্ন নিলে এই শীতকালীন খুসকি থেকে সহজেই মুক্তি পাওয়া যেতে পারে ।
ভারতবর্ষের মতো গ্রীষ্মকালীন দেশে প্রতিদিন খাবার শেষে দই খাবার প্রচলন আছে । এক কাপ দই এর সাথে এক টুকরো লেবু আপনার মাথার চামড়ায় লাগান , এর ফলে খুব সহজেই শীতকালীন খুসকি থেকে মুক্তি পাবেন ।
এখানে কিছু সহজ উপায় দেওয়া আছে খুসকি থেকে পরিত্রাণ পাওয়ার , আর আপনার মাথার চুলের এবং চামড়ার যত্ন নেওয়ার শীতকালে অতিরিক্ত ঠাণ্ডা আবহাওায় তে –
Table of Contents
ছোট একটা আদার টুকরো ছেঁচে নিন আর তার রস বার করে নিন । এর পর এই রস মাথায় লাগিয়ে ৩০ মিনিট রাখুন । এবার ভালো করে মাথা ধুয়ে নিন কোনো ভালো শ্যাম্পু দিয়ে । মাসে এক থেকে দুবার করুন । এতে খুসকি খুব তাড়াতাড়ি নির্মূল হয় কারণ এতে আছে ফাঙ্গাল না হওয়ার বৈশিষ্ট্য যা আপনার মাথার চামড়া কে খুসকি থেকে মুক্ত করে ।
শুধু তিন ভাগের এক ভাগ জল সাথে আপেল সিডার ভিনিগার একটা বোতলে ভালো করে মিশ্রিত করুন , আর নিজের মাথায় ভালো করে লাগান , এক ঘণ্টা মাথায় রাখুন আর শ্যাম্পু দিয়ে ভালো করে ধুয়ে নিন । এটা খুব কার্যকারী কারণ আপেল সিডার ভিনিগারের অ্যাসিড আপনার মাথার চামড়ার পি এইচ এর স্তর এ সামঞ্জস্য রাখে আর যার ফলে খুসকি থেকে মাথা মুক্ত করে ।
চা গাছের তেল বেছে নিন আর শ্যাম্পু যা আপনার মাথার চামড়া তে আর্দ্রতা বজায় রাখে যা খুসকি হতে দেয় না , শুধু মাথায় ভালো করে চা গাছের তেল লাগান আর প্রতিদিনের মতো ভালো করে চুল ধুয়ে নিন , এটা সপ্তাহে ২ বার করুন আর পার্থক্য দেখুন ।
হ্যাঁ ! আপনার রান্না ঘরেই খুব শক্তিশালী আর সহজ উপায় আছে খুসকি থেকে মুক্তি পাওয়ার । শুধু এক মুঠ বেকিং সোডা মাথায় ভালো করে ঘষে ভালো করে উষ্ণ গরম জলে ধুয়ে নিন , মনে রাখবেন শ্যাম্পু করবেন না । এতে আপনার মাথার চামড়া তে জমে থাকা ফাঙ্গাল বা জীবানু একদম নির্মূল করে আর প্রাকৃতিক তেল উৎপাদন করে ।
অ্যালো ভেরা সব থেকে শক্তিশালী উপায় আপনার ত্বক আর চুলের সমস্যার জন্য। অ্যালো ভেরার কোমল পিণ্ড সাথে এক টুকরো লেবু নিয়ে নিয়ে মাথায় লাগান । ভালো করে মালিশ করুন আর কিছুক্ষণ রেখে দিন , মাথা ভালো করে উষ্ণ গরম জলে ধুয়ে নিন । লেবু তে আছে ফাঙ্গাল না হওয়ার বৈশিষ্ট্য আর অ্যালো ভেরা প্রাকৃতিক আর্দ্রতা আনে আর এই দুটির সম্মেলনে খুসকি প্রতিরোধ করতে সাহায্য করে ।
কিছু আরও পরামর্শ যা আপনাকে খুসকি থেকে পরিত্রাণ পেতে সাহায্য করবে
Image Source – Pixabay, Pixnio, Pxhere
COMMENTS (0)