Home / Nutrition in Bengali / কি করে নিজের যত্ন নেবেন মাসিক বন্ধ হওয়ার পর ?
ঋতুস্রাব প্রক্রিয়া মহিলাদের নারীত্ব এর এক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যা সমায়ের সাথে সাথে মলিন হতে হতে একদিন বন্ধ হয়ে যায় । প্রত্যেক মাসে ডিম্বাশয় এ যে পরিবর্তন হয় যা গর্ভ ধারণের জন্য একান্ত প্রয়োজনীয় তা বন্ধ হয়ে আসে । যদি ১ বছর মাসিক না হয় চিকিৎসক এর ভাষায় তাকে বলে রজোবন্ধ বা মাসিক বন্ধ হয়ে যাওয়া ।
প্রাক মাসিক বন্ধ হওয়া কালীন সময়, মহিলাদের শরীরে নানা রকম শারীরিক আর মানসিক বদল ঘটে , অনেক শারীরিক সমস্যা দেখা যায় যা খুব বেদনাদায়ক , এর ফলে অনিদ্রা , ক্লান্তি , ধীরগতি, শরীরে নানা জায়গায় ব্যাথা , স্থূলতা, এই সব দেখা যায় । আর এর যদি সঠিক যত্ন না নেওয়া হয় তাহলে খুব তাড়াতাড়ি বয়েসের ছাপ পরে যায় আর শরীর শিথিল হয়ে পড়ে । তাই আপনার নিজের শরীরের বিশেষ যত্ন নেওয়া আবশ্যক মাসিক বন্ধ এর আগে ও পরে দুই পরিস্থিতিতে , যাতে আপনার শরীর আর মন দুটোই এই প্রাকৃতিক বদলের সাথে সমান ভাবে সহযোগিতা করতে পারে ।
Table of Contents
এটা খুব জরুরী মাসিক বন্ধ হওয়ার পরে খাবার এর প্রতি যত্ন নেওয়া , কারণ শরীরে ইস্ট্রজেন হরমোন এর অভাবের ফলে কিছু বদল ঘটে , তাই জরুরীকালীন ভাবে আপনার খাবার এ আয়রন আর ক্যালসিয়াম থাকা খুব দরকার । অস্টিওপোরোসিস এমন একটা সমস্যা যা মাসিক বন্ধ হওয়ার পরে দেখা যায় । দুধ ছাড়াও , ব্রকলি , বিন্স, মাছ এই সব আপনার খাবার তালিকায় রাখা উচিত । এই ভাবে সবুজ শাক সবজি আইরনের জন্য , শুষ্ক ফল , ডিম , এই সব তালিকায় রাখতে হবে। নানা রকমের তাজা ফল পুষ্টিতে ভরপুর । বেশি চর্বি জাতীয় খাবার খাবেন না এতে হৃদ রোগের আর অন্য রোগের আশঙ্কা থাকে ।
মাসিক বন্ধ হওয়ার পর শরীরে নানা রকম বদল ঘটে যা আপনার ত্বকে আর চুলে প্রভাব ফেলে । ইস্ট্রজেন আর নিম্ন কোলাজেন এর মাত্রার অভাবে মহিলাদের ত্বকে সূক্ষ্ম রেখা , বলিরেখা , আর ত্বকের চামড়া ঝুলে পরতে দেখা যায় । এর জন্য ত্বকের যত্ন নিতে হবে , সকালে মুখ ভালো করে ধুয়ে , ভালো একটা মুখের ক্রিম লাগাতে হবে আপনার ত্বকের চামড়া অনুযায়ী যাতে ত্বকের আর্দ্রতা আর কোমলতা বজায় থাকে । আর সব সময় সানস্ক্রিন লাগিয়ে বাড়ির বাইরে যাবেন । গরম জল ব্যবহার করবেন না আর খুব বেশি পরিমানে অ্যান্টিঅক্সিডেণ্ট খাবার খাবেন ত্বকের নমনীয়তা বজায় রাখার জন্য । সোয়া খুব ভালো প্রাকৃতিক উপাদান যা টফুর আকারে খাওয়া যায় ইস্ট্রজেন এর পার্শ্ব প্রতিক্রিয়া থেকে রেহাই পাওয়ার জন্য। আরও একটা ভালো উপায় হল ঘুম যা আপনার সুস্থ শরীরের জন্য দরকার ।
শরীরের ভিতরের অস্থিরতা আপনার শরীরের আকারের বাইরে থেকে বদল ঘটায় । মাসিক বন্ধ হওয়া কালীন হরমোনের বদল , অনিদ্রা , কম শারীরিক কার্যকলাপ আর চিন্তা শরীরে মেদ সৃষ্টি করে , বেশির ভাগ ক্ষেত্রে থাই আর পিছনে । এর থেকে নিষ্কৃতি পাওয়ার একটাই উপায় প্রতিদিন শারীরিক অনুশীলন করুন এর ফলে আপনার ওজন , আপনার মেজাজ , আর শরীরের পেশী আর হাড় দুটোই সুস্থ থাকবে । তাই এটা খুব জরুরী মাসিক বন্ধ হওয়ার পর প্রতিদিন শারীরিক অনুশীলন করা ।
চিনি কোনো বয়েসেই শরীরের জন্য ভালো নয় , আর যদি আপনি মিষ্টি খাওয়া পছন্দ করেন তাহলে আপনার চিনি খাওয়ার মাত্রা কম করে দেওয়া উচিত ঋতুস্রাব স্থায়ীভাবে বন্ধ হওয়ার পর । চিনির বদলে প্রাকৃতিক মিষ্টি ব্যবহার করুন যেমন টাটকা ফল , শুষ্ক ফল যেমন কিশমিশ এবং খেজুর ।
মাসিক বন্ধ হওয়া কালীন , এটা খুব জরুরী একটা সঠিক খাদ্য তালিকা যা আপনার রোজকার খাদ্যাভ্যাস অনুশীলন করবে । আপনি প্রতিদিন কি খাচ্ছেন সেটার একটা পরিকল্পনা করে নিন , এর ফলে কতটা খাবার শরীরের পক্ষে ভালো সেটার পরিমাপ পাবেন আর সঠিকমাত্রায় পুষ্টি প্রতিদিন শরীরে যাবে । গবেষণা অনুযায়ী যে সব মাসিক বন্ধ হয়ে যাওয়া মহিলারা সঠিক খাদ্য পরিকল্পনা মেনে চলছেন তারা অনেক বেশি স্বাস্থ্যবতী বাকি যারা করেনি তাদের থেকে ।
এই সবের বাইরে আপনার শখ অনুযায়ী কাজ করা উচিত যেমন বাগান করা , রান্না করা , বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া আর সিমেনা দেখা যা মন কে ভালো রাখে আর মন সুস্থ থাকলে শরীর ও সুস্থ থাকবে। তাই মন খুলে বাঁচুন মাসিক বন্ধ হবার পর ও, কারণ শুরু হল আপনার জীবনের আরেক অধ্যায় ।
Image source: www.pixabay.com, www.wikipedia.org, flicker, skinnyms.com, fatakat.com
COMMENTS (0)