Search

Home / Uncategorized / হিরের নেকলেসের কিছু সাম্প্রতিক নক্সা

হিরের নেকলেসের কিছু সাম্প্রতিক নক্সা

Tanuja Acharya | অক্টোবর 1, 2018

প্রত্যেক মহিলারা চায় তাদের গলার সৌন্দর্য হিরের নেকলেস দিয়ে শোভা পাক , আপনি রোজ রোজ  হিরের নেকলেস কিনতে তো পারবেন না তাই যখনই কিনবেন দেখবেন তার নক্সা যেন মার্জিত হয় আর সেটা যেন চলতি ফ্যাশন এ থাকে ।

বেটার বাটার তাই আপনাদের জন্য ২০১৮ কিছু হিরের নেকলেসের সাম্প্রতিক নক্সা এনেছে ।

 

১। বরফি আকারের হিরের নেকলেস

এই বরফি আকারের হিরের নেকলেস খুব অনন্য কারণ এটার সাথে আপনি বরফি আকারের হাতের ব্রেসলেট আর  কানের দুল পাবেন যা এই নেকলেস এর সাথে একদম মানানসই । এই নেকলেস পাশ্চাত্য অথবা ভারতীয় পাশ্চাত্য মিলে তৈরি হওয়া আজকাল কার দিনের নতুন ফ্যাশনের পোশাকের সাথে ভালো মানাবে ।

 

২। বাধন বা গাঁট এর আকারের হিরের নেকলেস

এই নেকলেস দেখতে খুব রাজকীয়, আর এর সাথে যে হিরেগুলি সারি করে যুক্ত থাকে সেই গুলো খুব উজ্জ্বলিত, নীচের দিকে দুটো ঝুলন্ত পাথর এই নেকলেস কে আরও অনবদ্য করে তোলে ।

 

৩। চোকার

অন্য কোনও নক্সা এই চোকার হিরের নেকলেস কে টেক্কা দিতে পারেনা । এটা আপনাকে পড়লে রানির মতো লাগবে , এই নেকলেস টা সম্ভবতঃ আপনার পকেট একদম খালি করে দেবে কিন্তু আপনার সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দেবে এর উজ্জ্বল আলোর ক্ষমতা ।

 

৪। নানা রকম আকারের হিরের নেকলেস

এই বৃত্তাকার, বিভিন্ন আকারের হীরা বসানো নেকলেসটি ভারতীয় ঐতিহ্যকে সুন্দরভাবে চিত্রিত করে এবং সমস্ত ভারতীয় পোশাকের সাথে সত্যিই সুন্দর দেখায় । এই নেকলেসটি পরার সময় আপনার কোনো মেকআপ করার দরকার নেই কারণ এই হিরের দ্যুতি যথেষ্ট  আপনার মুখকে উজ্জ্বলিত করতে ।

 

৫। ঝুলন্ত মুক্তর মুখ খোলা হিরের নেকলেস

এই মুখ খোলা হিরের নেকলেস পড়লে আপনাকে অনেক বেশি আকর্ষণীয় দেখাবে। এই সুন্দর নেকলেস টা ছোট হিরে দিয়ে তৈরি সাথে দুটো ঝুলন্ত মুক্ত  যা আপনাকে যে কোনো অনুষ্ঠানের মূল আকর্ষণ করে তুলবে ।

 

৬। রুবি হিরের নেকলেস

 

এটি একটি অনন্য নেকলেস যা বিভিন্ন ক্ষুদ্র হীরে দ্বারা ঘেরা পাথরের মেলবন্ধনে তৈরি এবং আপনার ভালোবাসার মানুষকে আপনার ভালোবাসা প্রকাশ করার একটি উপযুক্ত উপায় ।

 

৭। টেনিস হিরের নেকলেস

এই হিরের টেনিস নেকলেস গলার সাথে লেগে থাকে যা সরলতা আর উচ্চ শ্রেণীর প্রতীক , আপনি এটা যে কোনও রঙের পোশাকের সাথে পড়তে পারেন ।

 

Image Source: raj diamonds, pinterest, celini

Tanuja Acharya

BLOG TAGS

Uncategorized

COMMENTS (0)

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।